ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

ছবি : সংগৃহিত
ফলো করুন

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর তার মেয়ে তানি দীপাবলি নেওয়াজের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় প্রশাসন।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোল কার্যকর থাকবে বলে জানিয়েছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

বর্তমানে দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, প্যারোলে মুক্তি পাওয়ার পর তিনি ঢাকায় গিয়ে স্বামীর জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেবেন।

এর আগে স্বামীর মৃত্যুর পর দীপু মনির মেয়ে তানি দীপাবলি নেওয়াজ তার মায়ের মুক্তির জন্য আবেদন করেন। বুধবার তিনি মুন্সীগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগ করেন এবং দুপুরে কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন।

পরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে প্যারোলে মুক্তির আবেদন জমা দেওয়া হয়। আবেদন পর্যালোচনা করে প্রশাসন ১২ ঘণ্টার প্যারোলের অনুমতি দেয়।

পারিবারিক সূত্র জানায়, ব্যারিস্টার তৌফিক নেওয়াজ দীর্ঘদিন অসুস্থ ছিলেন। গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে তিনি মারা যান।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে ডা. দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন।

ট্যাগ : আওয়ামী লীগ ডা. দীপু মনি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর তার মেয়ে তানি দীপাবলি নেওয়াজের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় প্রশাসন।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোল কার্যকর থাকবে বলে জানিয়েছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

বর্তমানে দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, প্যারোলে মুক্তি পাওয়ার পর তিনি ঢাকায় গিয়ে স্বামীর জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেবেন।

এর আগে স্বামীর মৃত্যুর পর দীপু মনির মেয়ে তানি দীপাবলি নেওয়াজ তার মায়ের মুক্তির জন্য আবেদন করেন। বুধবার তিনি মুন্সীগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগ করেন এবং দুপুরে কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন।

পরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে প্যারোলে মুক্তির আবেদন জমা দেওয়া হয়। আবেদন পর্যালোচনা করে প্রশাসন ১২ ঘণ্টার প্যারোলের অনুমতি দেয়।

পারিবারিক সূত্র জানায়, ব্যারিস্টার তৌফিক নেওয়াজ দীর্ঘদিন অসুস্থ ছিলেন। গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে তিনি মারা যান।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে ডা. দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ