ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানের সঙ্গে কোনো আলোচনা নেই, হরমুজ প্রণালি খোলা: ট্রাম্প

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরানের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না এবং ভবিষ্যতেও কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবরোধ কার্যকর রয়েছে এবং হরমুজ প্রণালি এখনো খোলা ও স্বাভাবিকভাবে চালু আছে।

ট্রাম্প লেখেন, “ইরানের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা বা কথাবার্তা চলছে না। এমন কোনো বৈঠকও নির্ধারিত নেই।”

তিনি আরও বলেন, “নৌবাহিনীর অবরোধ পুরোপুরি বহাল ও কার্যকর রয়েছে। হরমুজ প্রণালি খোলা আছে এবং স্বাভাবিকভাবে চলছে। সব মাইন অপসারণ করা হয়েছে অথবা ধ্বংস করা হয়েছে।”

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ইরানের সঙ্গে আলোচনা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একজন মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ইরান ইস্যুতে সামরিক চাপের পাশাপাশি নতুন কৌশল বিবেচনা করছে।

সিএনএনের সূত্র দাবি করেছে, যুক্তরাষ্ট্র দ্রুত সামরিক পদক্ষেপ নেওয়ার অবস্থান থেকে সরে এসে ইরানকে ধীরে ধীরে চাপের মধ্যে রাখার নীতি গ্রহণ করতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদি সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরু হয়েছিল। দুই দেশ জুনে একটি সমঝোতা স্মারকেও সই করেছিল। তবে পরবর্তী সময়ে সেই প্রক্রিয়া ভেঙে যায় এবং উভয় পক্ষের মধ্যে সামরিক উত্তেজনা আবারও বেড়ে যায়।

এদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের বড় অংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

ইরানের সঙ্গে কোনো আলোচনা নেই, হরমুজ প্রণালি খোলা: ট্রাম্প

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

ইরানের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না এবং ভবিষ্যতেও কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবরোধ কার্যকর রয়েছে এবং হরমুজ প্রণালি এখনো খোলা ও স্বাভাবিকভাবে চালু আছে।

ট্রাম্প লেখেন, “ইরানের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা বা কথাবার্তা চলছে না। এমন কোনো বৈঠকও নির্ধারিত নেই।”

তিনি আরও বলেন, “নৌবাহিনীর অবরোধ পুরোপুরি বহাল ও কার্যকর রয়েছে। হরমুজ প্রণালি খোলা আছে এবং স্বাভাবিকভাবে চলছে। সব মাইন অপসারণ করা হয়েছে অথবা ধ্বংস করা হয়েছে।”

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ইরানের সঙ্গে আলোচনা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একজন মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ইরান ইস্যুতে সামরিক চাপের পাশাপাশি নতুন কৌশল বিবেচনা করছে।

সিএনএনের সূত্র দাবি করেছে, যুক্তরাষ্ট্র দ্রুত সামরিক পদক্ষেপ নেওয়ার অবস্থান থেকে সরে এসে ইরানকে ধীরে ধীরে চাপের মধ্যে রাখার নীতি গ্রহণ করতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদি সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরু হয়েছিল। দুই দেশ জুনে একটি সমঝোতা স্মারকেও সই করেছিল। তবে পরবর্তী সময়ে সেই প্রক্রিয়া ভেঙে যায় এবং উভয় পক্ষের মধ্যে সামরিক উত্তেজনা আবারও বেড়ে যায়।

এদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের বড় অংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ