ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সেনেগাল জাতীয় দলের নতুন কোচ প্যাট্রিক ভিয়েরা

ফ্রান্সের সাবেক তারকা মিডফিল্ডার প্যাট্রিক ভিয়েরাকে সেনেগাল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ) এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে।সেনেগালের রাজধানী ডাকারে জন্ম নেওয়া ভিয়েরা পাপ থিয়াওয়ের স্থলাভিষিক্ত হয়েছেন। চলতি বছরের বিশ্বকাপে সেনেগাল ‘রাউন্ড অব ৩২’ থেকে বিদায় নেওয়ার পর থিয়াওয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়।সেনেগাল ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, প্যাট্রিক ভিয়েরা এখন থেকে দেশটির সিনিয়র জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। তার আনুষ্ঠানিক পরিচয়পর্ব ও পরবর্তী কার্যক্রমের বিষয়ে পরে জানানো হবে।[BANGVIEWS-POST:3981]৫০ বছর বয়সী ভিয়েরার জন্য এটি জাতীয় দলের কোচ হিসেবে প্রথম দায়িত্ব। এর আগে তিনি ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালির বিভিন্ন ক্লাবে কোচিং করিয়েছেন।কোচ হিসেবে ভিয়েরা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিস্টাল প্যালেস, ফ্রান্সের নিস ও স্ট্রাসবুর্গ এবং ইতালির সিরি আ ক্লাব জেনোয়ার দায়িত্ব পালন করেছেন।খেলোয়াড় হিসেবে ভিয়েরা ছিলেন ফ্রান্সের অন্যতম সফল মিডফিল্ডার। তিনি ১৯৯৮ সালের বিশ্বকাপ ও ইউরো ২০০০ জয়ী ফ্রান্স দলের সদস্য ছিলেন। জাতীয় দলের হয়ে খেলেছেন ১০০টির বেশি ম্যাচ। ক্লাব ক্যারিয়ারে তিনি সবচেয়ে বেশি পরিচিত আর্সেনালের হয়ে। ইংলিশ ক্লাবটির হয়ে ৪০০টির বেশি ম্যাচ খেলেছেন এবং জিতেছেন তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা।

সেনেগাল জাতীয় দলের নতুন কোচ প্যাট্রিক ভিয়েরা