ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজশাহীতে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির ভিডিও ভাইরাল

রাজশাহীতে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির ভিডিও ভাইরাল
ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওয়েম্যানসহ সাতজন জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে ‘ঢাকা মেল সিক্স ডাউন’ ট্রেনের সঙ্গে যুক্ত একটি ওয়াগন থেকে তেল নেওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পশ্চিমাঞ্চল রেলওয়ের নজরে আসে। রেলওয়ের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

রেলওয়ের একটি সূত্র জানায়, রাজশাহী স্টেশনে ট্রেনের পাওয়ারকারে তেল সরবরাহের জন্য দুটি ওয়াগন আনা হয়েছিল। তেল দেওয়ার পর ওয়াগনগুলো ঢাকা মেল সিক্স ডাউন ট্রেনের সঙ্গে যুক্ত করে ঈশ্বরদীর দিকে পাঠানো হয়।

সূত্র অনুযায়ী, হরিয়ান স্টেশনে ট্রেনটি প্রায় তিন মিনিটের জন্য বিরতি দেয়। এই সময়ের মধ্যেই ওয়াগনের ভেতর থেকে তেল নেওয়ার ঘটনা ঘটে। তবে কী পরিমাণ তেল চুরি হয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি।

স্থানীয়দের দাবি, হরিয়ান স্টেশন এলাকায় তেল চুরির ঘটনা নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে এমন অভিযোগ উঠেছে। সাধারণত রাতের বেলায় এসব ঘটনা ঘটলেও এবার দিনের বেলায় ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে ওয়াগনের ওপরে উঠে তেল নামাতে দেখা যায়। ভিডিওতে কয়েকজনকে রেললাইনের পাশে অবস্থান করতেও দেখা গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ভিডিওর মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে।

অভিযোগের বিষয়ে ওয়েম্যান কিরন আলী নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তার ভাইসহ অন্যরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। বিষয়টি জানতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

হরিয়ান স্টেশন মাস্টার আরিফ হোসেন বলেন, ট্রেনটি অল্প সময়ের জন্য স্টেশনে থামে। সে সময় তিনি অন্য একটি ট্রেনের ক্রসিং নিয়ে ব্যস্ত ছিলেন। পরে চিৎকার শুনে বাইরে এসে কয়েকজনকে ট্রেনের পেছনে দৌড়াতে দেখেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ের আরএনবি চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম বলেন, ঘটনাস্থলে নিরাপত্তা সদস্য পাঠানো হয়েছিল। ভিডিও দেখে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ : রাজশাহী বাংলাদেশ রেলওয়ে তেল চুরি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


রাজশাহীতে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওয়েম্যানসহ সাতজন জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে ‘ঢাকা মেল সিক্স ডাউন’ ট্রেনের সঙ্গে যুক্ত একটি ওয়াগন থেকে তেল নেওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পশ্চিমাঞ্চল রেলওয়ের নজরে আসে। রেলওয়ের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

রেলওয়ের একটি সূত্র জানায়, রাজশাহী স্টেশনে ট্রেনের পাওয়ারকারে তেল সরবরাহের জন্য দুটি ওয়াগন আনা হয়েছিল। তেল দেওয়ার পর ওয়াগনগুলো ঢাকা মেল সিক্স ডাউন ট্রেনের সঙ্গে যুক্ত করে ঈশ্বরদীর দিকে পাঠানো হয়।

সূত্র অনুযায়ী, হরিয়ান স্টেশনে ট্রেনটি প্রায় তিন মিনিটের জন্য বিরতি দেয়। এই সময়ের মধ্যেই ওয়াগনের ভেতর থেকে তেল নেওয়ার ঘটনা ঘটে। তবে কী পরিমাণ তেল চুরি হয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি।

স্থানীয়দের দাবি, হরিয়ান স্টেশন এলাকায় তেল চুরির ঘটনা নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে এমন অভিযোগ উঠেছে। সাধারণত রাতের বেলায় এসব ঘটনা ঘটলেও এবার দিনের বেলায় ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে ওয়াগনের ওপরে উঠে তেল নামাতে দেখা যায়। ভিডিওতে কয়েকজনকে রেললাইনের পাশে অবস্থান করতেও দেখা গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ভিডিওর মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে।

অভিযোগের বিষয়ে ওয়েম্যান কিরন আলী নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তার ভাইসহ অন্যরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। বিষয়টি জানতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

হরিয়ান স্টেশন মাস্টার আরিফ হোসেন বলেন, ট্রেনটি অল্প সময়ের জন্য স্টেশনে থামে। সে সময় তিনি অন্য একটি ট্রেনের ক্রসিং নিয়ে ব্যস্ত ছিলেন। পরে চিৎকার শুনে বাইরে এসে কয়েকজনকে ট্রেনের পেছনে দৌড়াতে দেখেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ের আরএনবি চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম বলেন, ঘটনাস্থলে নিরাপত্তা সদস্য পাঠানো হয়েছিল। ভিডিও দেখে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ