ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশে সারের সংকট নেই, বিশৃঙ্খলা পরিকল্পিত: কৃষিমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি দাবি করেছেন, পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও সার নিয়ে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে গত বছরের তুলনায় দেশে বেশি পরিমাণ সার মজুত রয়েছে। অনেক এলাকায় সরকারি গুদামে সার সংরক্ষণের জায়গার সংকট তৈরি হয়েছে। তাই সারের ঘাটতির কোনো বিষয় নেই।

তিনি বলেন, সরকার সার ব্যবস্থাপনায় নতুন নীতিমালা গ্রহণ করেছে। এতে কিছু ব্যক্তি বা গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন, তারাই বিভিন্নভাবে সমস্যা তৈরির চেষ্টা করছেন। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশে পর্যাপ্ত সার থাকায় এ ধরনের অপতৎপরতা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। যারা সার নিয়ে বিশৃঙ্খলা তৈরি করছেন, তাদের এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

কৃষিমন্ত্রী আরও জানান, কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে বিমানবন্দরে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে কার্গো ভিলেজে কোল্ড স্টোরেজ ও কুল রুমের সুবিধা বাড়ানো হলে কৃষিপণ্য দ্রুত ও মানসম্মতভাবে বিদেশে পাঠানো সম্ভব হবে।

তিনি বলেন, কৃষকদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

ট্যাগ : কৃষিমন্ত্রী সার সংকট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

দেশে সারের সংকট নেই, বিশৃঙ্খলা পরিকল্পিত: কৃষিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি দাবি করেছেন, পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও সার নিয়ে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে গত বছরের তুলনায় দেশে বেশি পরিমাণ সার মজুত রয়েছে। অনেক এলাকায় সরকারি গুদামে সার সংরক্ষণের জায়গার সংকট তৈরি হয়েছে। তাই সারের ঘাটতির কোনো বিষয় নেই।

তিনি বলেন, সরকার সার ব্যবস্থাপনায় নতুন নীতিমালা গ্রহণ করেছে। এতে কিছু ব্যক্তি বা গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন, তারাই বিভিন্নভাবে সমস্যা তৈরির চেষ্টা করছেন। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশে পর্যাপ্ত সার থাকায় এ ধরনের অপতৎপরতা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। যারা সার নিয়ে বিশৃঙ্খলা তৈরি করছেন, তাদের এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

কৃষিমন্ত্রী আরও জানান, কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে বিমানবন্দরে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে কার্গো ভিলেজে কোল্ড স্টোরেজ ও কুল রুমের সুবিধা বাড়ানো হলে কৃষিপণ্য দ্রুত ও মানসম্মতভাবে বিদেশে পাঠানো সম্ভব হবে।

তিনি বলেন, কৃষকদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ