ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
ছবি : সংগৃহিত
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ। সাক্ষাৎকালে সৌদি ক্রাউন প্রিন্সের পাঠানো আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা চলছে। ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে অংশগ্রহণ অথবা পৃথক দ্বিপক্ষীয় সফরের সম্ভাবনা নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হলেও সফরটি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভাব্য দ্বিপক্ষীয় সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে নয়াদিল্লিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম রোববার (১৬ আগস্ট) জানান, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করে বাংলাদেশ।

তিনি আরও জানান, ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের ঘটনা সম্ভাব্য সফর নিয়ে চলমান আলোচনায় নেতিবাচক প্রভাব ফেলেছে। এ বিষয়ে বাংলাদেশ তার অবস্থান ভারতীয় কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছে।

পাশাপাশি শেখ হাসিনাসহ বাংলাদেশে মামলার মুখোমুখি পলাতক ব্যক্তিদের প্রত্যর্পণ এবং দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশে ফেরানোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।

ট্যাগ : সৌদি আরব প্রধানমন্ত্রী তারেক রহমান মোহাম্মদ বিন সালমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ। সাক্ষাৎকালে সৌদি ক্রাউন প্রিন্সের পাঠানো আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা চলছে। ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে অংশগ্রহণ অথবা পৃথক দ্বিপক্ষীয় সফরের সম্ভাবনা নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হলেও সফরটি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভাব্য দ্বিপক্ষীয় সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে নয়াদিল্লিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম রোববার (১৬ আগস্ট) জানান, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করে বাংলাদেশ।

তিনি আরও জানান, ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের ঘটনা সম্ভাব্য সফর নিয়ে চলমান আলোচনায় নেতিবাচক প্রভাব ফেলেছে। এ বিষয়ে বাংলাদেশ তার অবস্থান ভারতীয় কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছে।

পাশাপাশি শেখ হাসিনাসহ বাংলাদেশে মামলার মুখোমুখি পলাতক ব্যক্তিদের প্রত্যর্পণ এবং দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশে ফেরানোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ