ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মার্তিনেজকে পেতে জুভেন্টাসের নতুন প্রস্তাব

ছবি : সংগৃহিত
ফলো করুন

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে দলে নিতে নতুন করে চেষ্টা চালাচ্ছে জুভেন্টাস। অ্যাস্টন ভিলার এই অভিজ্ঞ গোলরক্ষকের জন্য ইতালিয়ান ক্লাবটি নতুন আর্থিক প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস।

প্রতিবেদন অনুযায়ী, মার্তিনেজকে পেতে ৭০ লাখ ইউরো নিশ্চিত ট্রান্সফার ফি দিতে চায় জুভেন্টাস। এর সঙ্গে বিভিন্ন শর্ত পূরণ সাপেক্ষে আরও ৩০ লাখ ইউরো বোনাস দেওয়ার প্রস্তাব রয়েছে। সব মিলিয়ে সম্ভাব্য চুক্তির মূল্য দাঁড়াতে পারে এক কোটি ইউরো।

অ্যাস্টন ভিলা মার্তিনেজের জন্য এক কোটি ইউরো চেয়ে আসছে। জুভেন্টাসের নতুন প্রস্তাবে সেই অঙ্কে পৌঁছানোর সুযোগ থাকলেও পুরো অর্থ নিশ্চিত ফি হিসেবে একসঙ্গে পাবে না ইংলিশ ক্লাবটি।

দুই ক্লাবের মধ্যে আলোচনা এগোলেও এখনো চুক্তি চূড়ান্ত হয়নি। দলবদলের ক্ষেত্রে মার্তিনেজের শারীরিক অবস্থাও বিবেচনায় রাখা হচ্ছে। বিশ্বকাপের সময় ডান হাতের রিং ফিঙ্গারে পাওয়া চোট থেকে ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক এখনো পুরোপুরি সেরে ওঠেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্তিনেজের বয়সও জুভেন্টাসের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অভিজ্ঞ গোলরক্ষক হলেও তার জন্য বড় অঙ্কের অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক অবস্থানে রয়েছে ইতালিয়ান ক্লাবটি। সাম্প্রতিক বছরগুলোর আর্থিক ও প্রশাসনিক পরিস্থিতিও দলবদলে জুভেন্টাসকে হিসাব করে এগোতে বাধ্য করছে।

অন্যদিকে মার্তিনেজের সম্ভাব্য বিদায়ের বিষয়টি বিবেচনায় রেখে নতুন গোলরক্ষকের খোঁজ করছে অ্যাস্টন ভিলা। কোচ উনাই এমেরির পছন্দের তালিকায় জাপানি গোলরক্ষক জিওন সুজুকি রয়েছেন। পিএসজিতে সুজুকির সম্ভাব্য দলবদল আটকে যাওয়ায় তাকে নিয়ে ভিলার আগ্রহ আরও বেড়েছে বলে জানা গেছে।

ট্যাগ : এমিলিয়ানো মার্তিনেজ জুভেন্টাস অ্যাস্টন ভিলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মার্তিনেজকে পেতে জুভেন্টাসের নতুন প্রস্তাব

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে দলে নিতে নতুন করে চেষ্টা চালাচ্ছে জুভেন্টাস। অ্যাস্টন ভিলার এই অভিজ্ঞ গোলরক্ষকের জন্য ইতালিয়ান ক্লাবটি নতুন আর্থিক প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস।

প্রতিবেদন অনুযায়ী, মার্তিনেজকে পেতে ৭০ লাখ ইউরো নিশ্চিত ট্রান্সফার ফি দিতে চায় জুভেন্টাস। এর সঙ্গে বিভিন্ন শর্ত পূরণ সাপেক্ষে আরও ৩০ লাখ ইউরো বোনাস দেওয়ার প্রস্তাব রয়েছে। সব মিলিয়ে সম্ভাব্য চুক্তির মূল্য দাঁড়াতে পারে এক কোটি ইউরো।

অ্যাস্টন ভিলা মার্তিনেজের জন্য এক কোটি ইউরো চেয়ে আসছে। জুভেন্টাসের নতুন প্রস্তাবে সেই অঙ্কে পৌঁছানোর সুযোগ থাকলেও পুরো অর্থ নিশ্চিত ফি হিসেবে একসঙ্গে পাবে না ইংলিশ ক্লাবটি।

দুই ক্লাবের মধ্যে আলোচনা এগোলেও এখনো চুক্তি চূড়ান্ত হয়নি। দলবদলের ক্ষেত্রে মার্তিনেজের শারীরিক অবস্থাও বিবেচনায় রাখা হচ্ছে। বিশ্বকাপের সময় ডান হাতের রিং ফিঙ্গারে পাওয়া চোট থেকে ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক এখনো পুরোপুরি সেরে ওঠেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্তিনেজের বয়সও জুভেন্টাসের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অভিজ্ঞ গোলরক্ষক হলেও তার জন্য বড় অঙ্কের অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক অবস্থানে রয়েছে ইতালিয়ান ক্লাবটি। সাম্প্রতিক বছরগুলোর আর্থিক ও প্রশাসনিক পরিস্থিতিও দলবদলে জুভেন্টাসকে হিসাব করে এগোতে বাধ্য করছে।

অন্যদিকে মার্তিনেজের সম্ভাব্য বিদায়ের বিষয়টি বিবেচনায় রেখে নতুন গোলরক্ষকের খোঁজ করছে অ্যাস্টন ভিলা। কোচ উনাই এমেরির পছন্দের তালিকায় জাপানি গোলরক্ষক জিওন সুজুকি রয়েছেন। পিএসজিতে সুজুকির সম্ভাব্য দলবদল আটকে যাওয়ায় তাকে নিয়ে ভিলার আগ্রহ আরও বেড়েছে বলে জানা গেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ