ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ আমাদের পুরোপুরি পরাস্ত করেছে: স্টিভেন স্মিথ

ছবি: সংগৃহীত
ফলো করুন

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখে চার দিনে ১১টি সেশনের প্রায় পুরো সময়ই নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল বাংলাদেশের বোলার ও ব্যাটাররা। এমন হারের পর কোনো অজুহাত দেননি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ। বরং বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি স্বীকার করেছেন, তারা পুরোপুরি পরাস্ত হয়েছেন।

ম্যাচ শেষে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্মিথ বলেন, বিষয়টি খুবই পরিষ্কার—বাংলাদেশ তাদের সম্পূর্ণভাবে হারিয়েছে। প্রথম সকাল থেকেই বাংলাদেশের বোলাররা দুর্দান্ত ও শৃঙ্খলাবদ্ধ বোলিং করেছে। বিপরীতে অস্ট্রেলিয়ার ব্যাটাররা নিজেদের সেরাটা দিতে পারেননি।

বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিংয়ের প্রশংসা করে স্মিথ বলেন, টাইগাররা খুব ভালো ব্যাটিং করেছে এবং অস্ট্রেলিয়ার সামনে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে। পরের দিন তুলনামূলক ভালো ব্যাটিংয়ের সুযোগ থাকলেও অস্ট্রেলিয়া সেটিকে কাজে লাগাতে পারেনি।

তিনি বলেন, দলের কয়েকজন ব্যাটার ভালো শুরু পেয়েছিলেন, কিন্তু কেউই সেটিকে বড় ইনিংসে রূপ দিতে পারেননি। গ্রিনির ব্যাটিংয়ের প্রশংসা করে স্মিথ জানান, তিনি সেঞ্চুরি করলেও তার সঙ্গে দীর্ঘ সময় ব্যাট করার মতো কাউকে পাওয়া যায়নি।

স্মিথের মতে, ম্যাচে টিকে থাকার জন্য অস্ট্রেলিয়াকে অন্তত ২০০ রানের লিড নিতে হতো। কিন্তু দলটি সেই লক্ষ্য অর্জন করতে পারেনি। ফলে বাংলাদেশের নিয়ন্ত্রিত পারফরম্যান্সের সামনে অস্ট্রেলিয়াকে হার মানতে হয়েছে।

তবে এই পরাজয় নিয়ে খুব বেশি হতাশ হতে রাজি নন স্মিথ। তিনি আশা করছেন, এটি দলের জন্য কেবল একটি খারাপ সপ্তাহ ছিল।

অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ ক্রিকেটার বলেন, দীর্ঘ সময় ধরে দলটি ভালো ও ধারাবাহিক ক্রিকেট খেলেছে। বিশ্বের এক নম্বর দল হওয়ার পেছনেও সেই ধারাবাহিকতার বড় ভূমিকা রয়েছে। তাই ডারউইনের এই পারফরম্যান্সকে তিনি ব্যতিক্রম হিসেবেই দেখছেন।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়া ক্রিকেট দল ডারউইন টেস্ট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বাংলাদেশ আমাদের পুরোপুরি পরাস্ত করেছে: স্টিভেন স্মিথ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখে চার দিনে ১১টি সেশনের প্রায় পুরো সময়ই নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল বাংলাদেশের বোলার ও ব্যাটাররা। এমন হারের পর কোনো অজুহাত দেননি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ। বরং বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি স্বীকার করেছেন, তারা পুরোপুরি পরাস্ত হয়েছেন।

ম্যাচ শেষে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্মিথ বলেন, বিষয়টি খুবই পরিষ্কার—বাংলাদেশ তাদের সম্পূর্ণভাবে হারিয়েছে। প্রথম সকাল থেকেই বাংলাদেশের বোলাররা দুর্দান্ত ও শৃঙ্খলাবদ্ধ বোলিং করেছে। বিপরীতে অস্ট্রেলিয়ার ব্যাটাররা নিজেদের সেরাটা দিতে পারেননি।

বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিংয়ের প্রশংসা করে স্মিথ বলেন, টাইগাররা খুব ভালো ব্যাটিং করেছে এবং অস্ট্রেলিয়ার সামনে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে। পরের দিন তুলনামূলক ভালো ব্যাটিংয়ের সুযোগ থাকলেও অস্ট্রেলিয়া সেটিকে কাজে লাগাতে পারেনি।

তিনি বলেন, দলের কয়েকজন ব্যাটার ভালো শুরু পেয়েছিলেন, কিন্তু কেউই সেটিকে বড় ইনিংসে রূপ দিতে পারেননি। গ্রিনির ব্যাটিংয়ের প্রশংসা করে স্মিথ জানান, তিনি সেঞ্চুরি করলেও তার সঙ্গে দীর্ঘ সময় ব্যাট করার মতো কাউকে পাওয়া যায়নি।

স্মিথের মতে, ম্যাচে টিকে থাকার জন্য অস্ট্রেলিয়াকে অন্তত ২০০ রানের লিড নিতে হতো। কিন্তু দলটি সেই লক্ষ্য অর্জন করতে পারেনি। ফলে বাংলাদেশের নিয়ন্ত্রিত পারফরম্যান্সের সামনে অস্ট্রেলিয়াকে হার মানতে হয়েছে।

তবে এই পরাজয় নিয়ে খুব বেশি হতাশ হতে রাজি নন স্মিথ। তিনি আশা করছেন, এটি দলের জন্য কেবল একটি খারাপ সপ্তাহ ছিল।

অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ ক্রিকেটার বলেন, দীর্ঘ সময় ধরে দলটি ভালো ও ধারাবাহিক ক্রিকেট খেলেছে। বিশ্বের এক নম্বর দল হওয়ার পেছনেও সেই ধারাবাহিকতার বড় ভূমিকা রয়েছে। তাই ডারউইনের এই পারফরম্যান্সকে তিনি ব্যতিক্রম হিসেবেই দেখছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ