ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘যত শক্তিশালী হোক, হাসপাতালের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে’

পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘যত শক্তিশালী হোক, হাসপাতালের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে’
ছবি : সংগৃহিত
ফলো করুন

হাসপাতালের চিকিৎসাসেবাকে ঘিরে কোনো ধরনের সিন্ডিকেট গড়ে উঠলে তা নির্মূল করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সিন্ডিকেটের সঙ্গে জড়িতরা যতই প্রভাবশালী হোক না কেন, সবাইকে সঙ্গে নিয়ে তাদের কার্যক্রম বন্ধ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনের সামনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। সরকারি হাসপাতালগুলোর সেবা কার্যক্রমে সরকারের সরাসরি নজরদারি ও সম্পৃক্ততা আরও বাড়ানো প্রয়োজন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনে চিকিৎসাসেবা চালুর বিষয়ে তিনি বলেন, এ নিয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে দ্রুত নতুন বহুতল ভবনে চিকিৎসাসেবা শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

সরকারি হাসপাতালে চিকিৎসাসেবার ক্ষেত্রে কোনো বৈষম্য না রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। ধনী কিংবা দিনমজুর, প্রত্যেক রোগী যেন সমান সুযোগ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট চিকিৎসকদের নির্দেশ দেন ফরহাদ হোসেন আজাদ।

মতবিনিময় সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : হাসপাতাল পঞ্চগড় পানিসম্পদ প্রতিমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

‘যত শক্তিশালী হোক, হাসপাতালের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে’

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

হাসপাতালের চিকিৎসাসেবাকে ঘিরে কোনো ধরনের সিন্ডিকেট গড়ে উঠলে তা নির্মূল করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সিন্ডিকেটের সঙ্গে জড়িতরা যতই প্রভাবশালী হোক না কেন, সবাইকে সঙ্গে নিয়ে তাদের কার্যক্রম বন্ধ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনের সামনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। সরকারি হাসপাতালগুলোর সেবা কার্যক্রমে সরকারের সরাসরি নজরদারি ও সম্পৃক্ততা আরও বাড়ানো প্রয়োজন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনে চিকিৎসাসেবা চালুর বিষয়ে তিনি বলেন, এ নিয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে দ্রুত নতুন বহুতল ভবনে চিকিৎসাসেবা শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

সরকারি হাসপাতালে চিকিৎসাসেবার ক্ষেত্রে কোনো বৈষম্য না রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। ধনী কিংবা দিনমজুর, প্রত্যেক রোগী যেন সমান সুযোগ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট চিকিৎসকদের নির্দেশ দেন ফরহাদ হোসেন আজাদ।

মতবিনিময় সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ