ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘জয় বাংলা’ স্লোগান ও ভিডিও ধারণের অভিযোগে ধানমন্ডি-৩২ এ মারধর

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় পৃথক ঘটনায় তিন ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। মোবাইল ফোনে ভিডিও ধারণ, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং শিঙাড়া বিতরণের অভিযোগে তাদের মারধর করা হয়। তাদের মধ্যে একজনকে পরে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরের দিকে ধানমন্ডি-৩২ নম্বর সড়কের প্রবেশমুখে এসব ঘটনা ঘটে। মারধরের শিকার তিনজনের মধ্যে তাৎক্ষণিকভাবে সবার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আ ন ম আয়াস নামে এক ব্যক্তির নেতৃত্বে সেখানে অবস্থানরত কয়েকজন এসব ঘটনায় জড়িত ছিলেন। তারা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন। আয়াস নিজেকে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ (এসডিএফ) নামে একটি সংগঠনের সদস্যসচিব বলে পরিচয় দিয়েছেন।

দুপুর পৌনে ১২টার দিকে এক রিকশাচালককে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে দেখা যায়। একপর্যায়ে তার ফোন পরীক্ষা করে ভিডিওটি যুবলীগের এক ব্যক্তির কাছে পাঠানোর অভিযোগ তোলা হয়। এরপর সেখানে থাকা কয়েকজন তাকে মারধর করেন বলে অভিযোগ। পরে পুলিশ ওই রিকশাচালককে ধানমন্ডি থানায় নিয়ে যায়।

এ ঘটনার সময় সেখানে থাকা আরেক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিলে তাকেও মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে তিনি দৌড়ে ঘটনাস্থল থেকে চলে যান।

এর কিছুক্ষণ পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিঙাড়া বিতরণ করছেন এমন অভিযোগে আরেক ব্যক্তিকে মারধর করা হয়। তার হাতে থাকা ব্যাগে শিঙাড়া দেখা যায়। একপর্যায়ে তিনিও ঘটনাস্থল থেকে দৌড়ে চলে যান।

আ ন ম আয়াস সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের তৎপরতা চালাতে না পারেন, সে জন্য তারা সেখানে অবস্থান করছেন। সন্দেহভাজন কাউকে পেলে পুলিশের কাছে সোপর্দ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। তবে মারধরের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ‘মব’ তৈরির অভিযোগ অস্বীকার করেন।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে আসা অর্ণব দাস নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, অর্ণবের বাড়ি টাঙ্গাইলে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসেন জানিয়েছেন, এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

ট্যাগ : ধানমন্ডি ৩২ যুবলীগ ঢাকা মেট্রোপলিটন পুলিশ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগান ও ভিডিও ধারণের অভিযোগে ধানমন্ডি-৩২ এ মারধর

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় পৃথক ঘটনায় তিন ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। মোবাইল ফোনে ভিডিও ধারণ, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং শিঙাড়া বিতরণের অভিযোগে তাদের মারধর করা হয়। তাদের মধ্যে একজনকে পরে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরের দিকে ধানমন্ডি-৩২ নম্বর সড়কের প্রবেশমুখে এসব ঘটনা ঘটে। মারধরের শিকার তিনজনের মধ্যে তাৎক্ষণিকভাবে সবার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আ ন ম আয়াস নামে এক ব্যক্তির নেতৃত্বে সেখানে অবস্থানরত কয়েকজন এসব ঘটনায় জড়িত ছিলেন। তারা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন। আয়াস নিজেকে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ (এসডিএফ) নামে একটি সংগঠনের সদস্যসচিব বলে পরিচয় দিয়েছেন।

দুপুর পৌনে ১২টার দিকে এক রিকশাচালককে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে দেখা যায়। একপর্যায়ে তার ফোন পরীক্ষা করে ভিডিওটি যুবলীগের এক ব্যক্তির কাছে পাঠানোর অভিযোগ তোলা হয়। এরপর সেখানে থাকা কয়েকজন তাকে মারধর করেন বলে অভিযোগ। পরে পুলিশ ওই রিকশাচালককে ধানমন্ডি থানায় নিয়ে যায়।

এ ঘটনার সময় সেখানে থাকা আরেক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিলে তাকেও মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে তিনি দৌড়ে ঘটনাস্থল থেকে চলে যান।

এর কিছুক্ষণ পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিঙাড়া বিতরণ করছেন এমন অভিযোগে আরেক ব্যক্তিকে মারধর করা হয়। তার হাতে থাকা ব্যাগে শিঙাড়া দেখা যায়। একপর্যায়ে তিনিও ঘটনাস্থল থেকে দৌড়ে চলে যান।

আ ন ম আয়াস সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের তৎপরতা চালাতে না পারেন, সে জন্য তারা সেখানে অবস্থান করছেন। সন্দেহভাজন কাউকে পেলে পুলিশের কাছে সোপর্দ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। তবে মারধরের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ‘মব’ তৈরির অভিযোগ অস্বীকার করেন।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে আসা অর্ণব দাস নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, অর্ণবের বাড়ি টাঙ্গাইলে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসেন জানিয়েছেন, এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ