ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ধানমণ্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে আটক এক ব্যক্তি

ফাইল ছবি
ফলো করুন

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে অর্ণব দাস (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ধানমণ্ডি থানায় নেওয়া হয়।

ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ওই ব্যক্তিকে ধানমণ্ডি ৩২ এলাকা থেকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতাসহ প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তার বিষয়ে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে আটকের সময় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।

ট্যাগ : আওয়ামী লীগ পুলিশ ধানমণ্ডি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ধানমণ্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে আটক এক ব্যক্তি

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে অর্ণব দাস (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ধানমণ্ডি থানায় নেওয়া হয়।

ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ওই ব্যক্তিকে ধানমণ্ডি ৩২ এলাকা থেকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতাসহ প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তার বিষয়ে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে আটকের সময় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ