ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ধানমণ্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে আটক এক ব্যক্তি

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে অর্ণব দাস (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ধানমণ্ডি থানায় নেওয়া হয়।ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন।[BANGVIEWS-POST:3733]তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ওই ব্যক্তিকে ধানমণ্ডি ৩২ এলাকা থেকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতাসহ প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তার বিষয়ে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।তবে আটকের সময় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।

ধানমণ্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে আটক এক ব্যক্তি