ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড নিল বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ফলো করুন

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ। ডারউইন টেস্টে স্বাগতিকদের ১৯৮ রানে অলআউট করার পর ব্যাট হাতে শক্ত অবস্থান তৈরি করেছে টাইগাররা। দুই উইকেট হারিয়েই ২০০ রানের গণ্ডি পেরিয়ে লিড নিয়েছে বাংলাদেশ।

প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২০১ রান। তানজিদ হাসান তামিম ৮৮ রান এবং নাজমুল হোসেন শান্ত ৩৩ রান নিয়ে অপরাজিত রয়েছেন। দুজনের ব্যাটে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে সফরকারীরা।

দ্বিতীয় দিন বাংলাদেশ ১ উইকেটে ৯৬ রান নিয়ে ব্যাটিং শুরু করে। দিনের প্রথম ঘণ্টায় মুমিনুল হক ও তানজিদ হাসান তামিম বেশ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করেন। তবে ব্যক্তিগত অর্ধশতক থেকে মাত্র ১ রান দূরে থাকতে সাজঘরে ফেরেন মুমিনুল।

জশ হ্যাজেলউডের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন বাঁহাতি এই ব্যাটার। ৯৫ বল মোকাবিলা করে ৪৯ রান করেন মুমিনুল, যেখানে ছিল আটটি বাউন্ডারি।

এরপর নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নিচ্ছেন তানজিদ হাসান তামিম। নিজের দ্বিতীয় টেস্টেই দারুণ ব্যাটিং করে দলের বড় লিডের ভিত গড়ে দিয়েছেন এই ওপেনার।

অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশের ব্যাটিংয়ে এখন পর্যন্ত স্বাগতিক বোলারদের ওপর স্পষ্ট চাপ তৈরি হয়েছে। তামিম ও শান্তর ব্যাটে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড নিল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ। ডারউইন টেস্টে স্বাগতিকদের ১৯৮ রানে অলআউট করার পর ব্যাট হাতে শক্ত অবস্থান তৈরি করেছে টাইগাররা। দুই উইকেট হারিয়েই ২০০ রানের গণ্ডি পেরিয়ে লিড নিয়েছে বাংলাদেশ।

প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২০১ রান। তানজিদ হাসান তামিম ৮৮ রান এবং নাজমুল হোসেন শান্ত ৩৩ রান নিয়ে অপরাজিত রয়েছেন। দুজনের ব্যাটে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে সফরকারীরা।

দ্বিতীয় দিন বাংলাদেশ ১ উইকেটে ৯৬ রান নিয়ে ব্যাটিং শুরু করে। দিনের প্রথম ঘণ্টায় মুমিনুল হক ও তানজিদ হাসান তামিম বেশ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করেন। তবে ব্যক্তিগত অর্ধশতক থেকে মাত্র ১ রান দূরে থাকতে সাজঘরে ফেরেন মুমিনুল।

জশ হ্যাজেলউডের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন বাঁহাতি এই ব্যাটার। ৯৫ বল মোকাবিলা করে ৪৯ রান করেন মুমিনুল, যেখানে ছিল আটটি বাউন্ডারি।

এরপর নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নিচ্ছেন তানজিদ হাসান তামিম। নিজের দ্বিতীয় টেস্টেই দারুণ ব্যাটিং করে দলের বড় লিডের ভিত গড়ে দিয়েছেন এই ওপেনার।

অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশের ব্যাটিংয়ে এখন পর্যন্ত স্বাগতিক বোলারদের ওপর স্পষ্ট চাপ তৈরি হয়েছে। তামিম ও শান্তর ব্যাটে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ