ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চট্টগ্রামে গ্যাস সংকটে সড়ক অবরোধ

চট্টগ্রামে গ্যাস সংকটে সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত
ফলো করুন

চট্টগ্রাম নগরে সিএনজি গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকশ সিএনজিচালিত অটোরিকশার চালক। শুক্রবার (১৪ আগস্ট) ভোর থেকে নগরের ষোলশহর এলাকায় চালকরা সড়কে অবস্থান নিলে মুরাদপুর থেকে দুই নম্বর গেইট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।

চালকদের দাবি, নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ সময় ধরে গ্যাসের সংকট চলছে। অনেক চালক ২৪ ঘণ্টার বেশি সময় ধরে ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করেও গ্যাস পাননি। সরবরাহ কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে স্টেশন কর্তৃপক্ষও স্পষ্ট কোনো তথ্য দিতে পারছে না বলে অভিযোগ তাদের।

শুক্রবার সকালে ষোলশহরের ফসিল ফিলিং স্টেশনের সামনে গ্যাসের জন্য কয়েকশ সিএনজি অটোরিকশা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দীর্ঘ অপেক্ষার পরও গ্যাস না পাওয়ায় ক্ষুব্ধ চালকরা একপর্যায়ে সড়কে নেমে অবরোধ শুরু করেন।

শাহিদুল নামে এক চালক জানান, ২৪ ঘণ্টার বেশি সময় ধরে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকলেও গ্যাস পাননি। এ কারণে গাড়ি চালাতে না পারায় আয় বন্ধ হয়ে গেছে। কখন গ্যাস পাওয়া যাবে, সে বিষয়েও কেউ নিশ্চিত করে বলতে পারছেন না বলে জানান তিনি।

আরেক চালক জানান, টানা দুই দিন গাড়ি চালাতে না পারায় কোনো আয় হয়নি। কিন্তু গাড়ির জমা ও পরিবারের দৈনন্দিন খরচ ঠিকই বহন করতে হচ্ছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও গ্যাস না পাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন বলে অভিযোগ করেন তিনি।

সরকার হোসেন নামে এক চালক বলেন, চট্টগ্রাম নগরের প্রায় সব ফিলিং স্টেশনেই একই পরিস্থিতি দেখা দিয়েছে। কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না, আবার কোথাও গ্যাসের জন্য দীর্ঘ সারি তৈরি হয়েছে। দ্রুত সংকটের সমাধান না হলে চালকদের রাস্তায় নামা ছাড়া উপায় থাকবে না বলেও জানান তিনি।

ষোলশহরের ফসিল ফিলিং স্টেশনের এক কর্মকর্তা জানান, গ্যাসের সরবরাহ না থাকায় সিএনজি অটোরিকশায় গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্টেশন কর্তৃপক্ষের করার মতো কিছু নেই বলেও জানান তিনি।

গ্যাস সংকটের প্রভাব পড়েছে যাত্রীদের ওপরও। চালকদের আয় বন্ধ হওয়ার পাশাপাশি নগরের বিভিন্ন এলাকায় সিএনজি অটোরিকশার সংখ্যা কমে যাওয়ায় যাতায়াতে ভোগান্তি বেড়েছে। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি থাকায় চালকদের কর্মঘণ্টার বড় একটি অংশ গ্যাসের অপেক্ষাতেই কেটে যাচ্ছে।

এদিকে চালকদের অবরোধের কারণে সকাল থেকে মুরাদপুর, ষোলশহর ও দুই নম্বর গেইট এলাকায় যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ গিয়ে চালকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম রয়েছে। চালকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ট্যাগ : চট্টগ্রাম সিএনজি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে গ্যাস সংকটে সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরে সিএনজি গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকশ সিএনজিচালিত অটোরিকশার চালক। শুক্রবার (১৪ আগস্ট) ভোর থেকে নগরের ষোলশহর এলাকায় চালকরা সড়কে অবস্থান নিলে মুরাদপুর থেকে দুই নম্বর গেইট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।

চালকদের দাবি, নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ সময় ধরে গ্যাসের সংকট চলছে। অনেক চালক ২৪ ঘণ্টার বেশি সময় ধরে ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করেও গ্যাস পাননি। সরবরাহ কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে স্টেশন কর্তৃপক্ষও স্পষ্ট কোনো তথ্য দিতে পারছে না বলে অভিযোগ তাদের।

শুক্রবার সকালে ষোলশহরের ফসিল ফিলিং স্টেশনের সামনে গ্যাসের জন্য কয়েকশ সিএনজি অটোরিকশা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দীর্ঘ অপেক্ষার পরও গ্যাস না পাওয়ায় ক্ষুব্ধ চালকরা একপর্যায়ে সড়কে নেমে অবরোধ শুরু করেন।

শাহিদুল নামে এক চালক জানান, ২৪ ঘণ্টার বেশি সময় ধরে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকলেও গ্যাস পাননি। এ কারণে গাড়ি চালাতে না পারায় আয় বন্ধ হয়ে গেছে। কখন গ্যাস পাওয়া যাবে, সে বিষয়েও কেউ নিশ্চিত করে বলতে পারছেন না বলে জানান তিনি।

আরেক চালক জানান, টানা দুই দিন গাড়ি চালাতে না পারায় কোনো আয় হয়নি। কিন্তু গাড়ির জমা ও পরিবারের দৈনন্দিন খরচ ঠিকই বহন করতে হচ্ছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও গ্যাস না পাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন বলে অভিযোগ করেন তিনি।

সরকার হোসেন নামে এক চালক বলেন, চট্টগ্রাম নগরের প্রায় সব ফিলিং স্টেশনেই একই পরিস্থিতি দেখা দিয়েছে। কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না, আবার কোথাও গ্যাসের জন্য দীর্ঘ সারি তৈরি হয়েছে। দ্রুত সংকটের সমাধান না হলে চালকদের রাস্তায় নামা ছাড়া উপায় থাকবে না বলেও জানান তিনি।

ষোলশহরের ফসিল ফিলিং স্টেশনের এক কর্মকর্তা জানান, গ্যাসের সরবরাহ না থাকায় সিএনজি অটোরিকশায় গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্টেশন কর্তৃপক্ষের করার মতো কিছু নেই বলেও জানান তিনি।

গ্যাস সংকটের প্রভাব পড়েছে যাত্রীদের ওপরও। চালকদের আয় বন্ধ হওয়ার পাশাপাশি নগরের বিভিন্ন এলাকায় সিএনজি অটোরিকশার সংখ্যা কমে যাওয়ায় যাতায়াতে ভোগান্তি বেড়েছে। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি থাকায় চালকদের কর্মঘণ্টার বড় একটি অংশ গ্যাসের অপেক্ষাতেই কেটে যাচ্ছে।

এদিকে চালকদের অবরোধের কারণে সকাল থেকে মুরাদপুর, ষোলশহর ও দুই নম্বর গেইট এলাকায় যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ গিয়ে চালকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম রয়েছে। চালকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ