ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ফলো করুন

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডে (EGMO) পদকজয়ী বাংলাদেশের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা ও নিজেদের অর্জনের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

প্রধানমন্ত্রী পদকজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাতে দেশের তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের (BGMF) পক্ষ থেকে এ কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করতে সরকারের সহযোগিতা চাওয়া হয়। প্রধানমন্ত্রী প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াড পরিচালনা ও সম্প্রসারণে একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাবও উঠে আসে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থায়নের উদ্যোগ নিতে সম্মতি দেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির (BdMO) পক্ষ থেকে বিদ্যালয়ে ‘অ্যাক্টিভিটি-ওরিয়েন্টেড ম্যাথমেটিকস’ চালুর প্রস্তাব দেওয়া হয়। শিক্ষার্থীদের হাতে-কলমে ও কার্যক্রমভিত্তিক পদ্ধতিতে গণিত শেখানোর এই প্রস্তাবেও ইতিবাচক মত দেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া স্কুলশিক্ষকদের গণিতের দক্ষতা যাচাইয়ে IELTS-এর মতো একটি পৃথক মূল্যায়ন পদ্ধতি চালুর প্রস্তাব করা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, দেশে গণিতচর্চা এবং গণিত অলিম্পিয়াডের পরিধি বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।

সাক্ষাতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, আইএমওর জাতীয় কোচ মাহবুবুল আলম মজুমদার, বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের চেয়ার অধ্যাপক সাদিয়া হামিদ কাজী এবং বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির সদস্য মো. আব্দুল হাকিম খান উপস্থিত ছিলেন।

পদকজয়ী শিক্ষার্থীদের মধ্যে ছিলেন মনামী জামান, মো. রায়হান সিদ্দিকী, জাওয়াদ হামীম চৌধুরী, মোহাম্মদ মারজুক রহমান, তাহসিন খান, এম. জামিউল হোসেন ও সাজি সেহনাই। তাদের মধ্যে রায়হান সিদ্দিকী আইএমওতে রৌপ্য পদক অর্জন করেছেন। অন্যরা আইএমও ও ইজিএমওতে বিভিন্ন বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান গণিত অলিম্পিয়াড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডে (EGMO) পদকজয়ী বাংলাদেশের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা ও নিজেদের অর্জনের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

প্রধানমন্ত্রী পদকজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাতে দেশের তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের (BGMF) পক্ষ থেকে এ কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করতে সরকারের সহযোগিতা চাওয়া হয়। প্রধানমন্ত্রী প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াড পরিচালনা ও সম্প্রসারণে একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাবও উঠে আসে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থায়নের উদ্যোগ নিতে সম্মতি দেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির (BdMO) পক্ষ থেকে বিদ্যালয়ে ‘অ্যাক্টিভিটি-ওরিয়েন্টেড ম্যাথমেটিকস’ চালুর প্রস্তাব দেওয়া হয়। শিক্ষার্থীদের হাতে-কলমে ও কার্যক্রমভিত্তিক পদ্ধতিতে গণিত শেখানোর এই প্রস্তাবেও ইতিবাচক মত দেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া স্কুলশিক্ষকদের গণিতের দক্ষতা যাচাইয়ে IELTS-এর মতো একটি পৃথক মূল্যায়ন পদ্ধতি চালুর প্রস্তাব করা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, দেশে গণিতচর্চা এবং গণিত অলিম্পিয়াডের পরিধি বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।

সাক্ষাতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, আইএমওর জাতীয় কোচ মাহবুবুল আলম মজুমদার, বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের চেয়ার অধ্যাপক সাদিয়া হামিদ কাজী এবং বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির সদস্য মো. আব্দুল হাকিম খান উপস্থিত ছিলেন।

পদকজয়ী শিক্ষার্থীদের মধ্যে ছিলেন মনামী জামান, মো. রায়হান সিদ্দিকী, জাওয়াদ হামীম চৌধুরী, মোহাম্মদ মারজুক রহমান, তাহসিন খান, এম. জামিউল হোসেন ও সাজি সেহনাই। তাদের মধ্যে রায়হান সিদ্দিকী আইএমওতে রৌপ্য পদক অর্জন করেছেন। অন্যরা আইএমও ও ইজিএমওতে বিভিন্ন বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ