ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারত-পাকিস্তান উত্তেজনায় নতুন মোড়, ইসলামাবাদের কড়া হুঁশিয়ারি

ভারত-পাকিস্তান উত্তেজনায় নতুন মোড়, ইসলামাবাদের কড়া হুঁশিয়ারি
সংগৃহীত ছবি
ফলো করুন

ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। নয়াদিল্লির পক্ষ থেকে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তে অটল থাকার ঘোষণার পর ইসলামাবাদ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।

খাজা আসিফ বলেন, পানিসংক্রান্ত নিরাপত্তা হুমকির মুখে পড়লে পাকিস্তান ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। তিনি আরও বলেন, “যখনই আমরা মনে করব আমাদের জাতীয় নিরাপত্তা—যার অংশ পানি—হুমকির মুখে, তখন আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব।”

পাকিস্তানের সরকারি সম্প্রচারমাধ্যম এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। এই বক্তব্য এমন সময় এলো, যখন ভারত ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তে অনড় অবস্থান বজায় রেখেছে।

ভারতের দাবি, ২০২৫ সালের এপ্রিল মাসে সংঘটিত একটি হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। দিল্লির অবস্থান, পাকিস্তান-সমর্থিত আন্তঃসীমান্ত সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে চুক্তি স্থগিত থাকবে।

অন্যদিকে খাজা আসিফ অভিযোগ করেন, ভারত পানিকে “অস্ত্র হিসেবে ব্যবহার” করছে এবং নদীর প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে পাকিস্তানে পানিসংকট তৈরি করছে। তার দাবি অনুযায়ী, দেশটির প্রায় এক-তৃতীয়াংশ মানুষ পানির ঘাটতিতে ভুগছে, বিশেষ করে সিন্ধু ও বেলুচিস্তান অঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সিন্ধুর বিভিন্ন খালে পানির ঘাটতি তীব্র আকার ধারণ করেছে। নর্থ ওয়েস্ট ক্যানালে ৬৪.১ শতাংশ, রাইস ক্যানালে ৩৮ শতাংশ এবং দাদু ক্যানালে ৮২ শতাংশ পর্যন্ত ঘাটতি দেখা গেছে। সুক্কুর ব্যারেজে পানির স্তর কমে যাওয়ায় স্থানীয় প্রশাসন অর্থনৈতিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে।

সূত্র: হিন্দুস্থান টাইমস

ট্যাগ : ভারত পাকিস্তান পানিযুদ্ধ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

টেক্সাস নির্বাচনে এলন মাস্কের সমর্থিত প্রার্থীরা পরাজিত

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ইন্দোনেশিয়ায় তিন পুলিশ জেনারেল গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী পুনর্নির্বাচিত

ইসরায়েলে সরকার গঠন নিয়ে সংকট, সমঝোতার আহ্বান প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিমদের ঐতিহাসিক জয়, ইতিহাস গড়লেন যারা

'জিহাদি' ট্যাগ দিয়েছিলেন ট্রাম্প, সেই এল-সাঈদ এখন মিশিগানের প্রথম মুসলিম সিনেটর

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


ভারত-পাকিস্তান উত্তেজনায় নতুন মোড়, ইসলামাবাদের কড়া হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। নয়াদিল্লির পক্ষ থেকে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তে অটল থাকার ঘোষণার পর ইসলামাবাদ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।

খাজা আসিফ বলেন, পানিসংক্রান্ত নিরাপত্তা হুমকির মুখে পড়লে পাকিস্তান ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। তিনি আরও বলেন, “যখনই আমরা মনে করব আমাদের জাতীয় নিরাপত্তা—যার অংশ পানি—হুমকির মুখে, তখন আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব।”

পাকিস্তানের সরকারি সম্প্রচারমাধ্যম এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। এই বক্তব্য এমন সময় এলো, যখন ভারত ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তে অনড় অবস্থান বজায় রেখেছে।

ভারতের দাবি, ২০২৫ সালের এপ্রিল মাসে সংঘটিত একটি হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। দিল্লির অবস্থান, পাকিস্তান-সমর্থিত আন্তঃসীমান্ত সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে চুক্তি স্থগিত থাকবে।

অন্যদিকে খাজা আসিফ অভিযোগ করেন, ভারত পানিকে “অস্ত্র হিসেবে ব্যবহার” করছে এবং নদীর প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে পাকিস্তানে পানিসংকট তৈরি করছে। তার দাবি অনুযায়ী, দেশটির প্রায় এক-তৃতীয়াংশ মানুষ পানির ঘাটতিতে ভুগছে, বিশেষ করে সিন্ধু ও বেলুচিস্তান অঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সিন্ধুর বিভিন্ন খালে পানির ঘাটতি তীব্র আকার ধারণ করেছে। নর্থ ওয়েস্ট ক্যানালে ৬৪.১ শতাংশ, রাইস ক্যানালে ৩৮ শতাংশ এবং দাদু ক্যানালে ৮২ শতাংশ পর্যন্ত ঘাটতি দেখা গেছে। সুক্কুর ব্যারেজে পানির স্তর কমে যাওয়ায় স্থানীয় প্রশাসন অর্থনৈতিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে।

সূত্র: হিন্দুস্থান টাইমস


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ