ভারত-পাকিস্তান উত্তেজনায় নতুন মোড়, ইসলামাবাদের কড়া হুঁশিয়ারি
ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। নয়াদিল্লির পক্ষ থেকে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তে অটল থাকার ঘোষণার পর ইসলামাবাদ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।খাজা আসিফ বলেন, পানিসংক্রান্ত নিরাপত্তা হুমকির মুখে পড়লে পাকিস্তান ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। তিনি আরও বলেন, “যখনই আমরা মনে করব আমাদের জাতীয় নিরাপত্তা—যার অংশ পানি—হুমকির মুখে, তখন আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব।”[BANGVIEWS-POST:362]পাকিস্তানের সরকারি সম্প্রচারমাধ্যম এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। এই বক্তব্য এমন সময় এলো, যখন ভারত ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তে অনড় অবস্থান বজায় রেখেছে।ভারতের দাবি, ২০২৫ সালের এপ্রিল মাসে সংঘটিত একটি হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। দিল্লির অবস্থান, পাকিস্তান-সমর্থিত আন্তঃসীমান্ত সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে চুক্তি স্থগিত থাকবে।অন্যদিকে খাজা আসিফ অভিযোগ করেন, ভারত পানিকে “অস্ত্র হিসেবে ব্যবহার” করছে এবং নদীর প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে পাকিস্তানে পানিসংকট তৈরি করছে। তার দাবি অনুযায়ী, দেশটির প্রায় এক-তৃতীয়াংশ মানুষ পানির ঘাটতিতে ভুগছে, বিশেষ করে সিন্ধু ও বেলুচিস্তান অঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ।[BANGVIEWS-POST:360]সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সিন্ধুর বিভিন্ন খালে পানির ঘাটতি তীব্র আকার ধারণ করেছে। নর্থ ওয়েস্ট ক্যানালে ৬৪.১ শতাংশ, রাইস ক্যানালে ৩৮ শতাংশ এবং দাদু ক্যানালে ৮২ শতাংশ পর্যন্ত ঘাটতি দেখা গেছে। সুক্কুর ব্যারেজে পানির স্তর কমে যাওয়ায় স্থানীয় প্রশাসন অর্থনৈতিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে।
সূত্র: হিন্দুস্থান টাইমস