ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তেলের দাম কমায় ভাড়া কমাচ্ছে মালয়েশিয়ার একটি এয়ারলাইন

সংগৃহীত ছবি
ফলো করুন

ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির পর আন্তর্জাতিক বাজারে জেট জ্বালানির দাম কমে আসায় বিমান ভাড়া কমানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার বাজেট এয়ারলাইন এয়ারএশিয়া এক্স।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বো লিনগাম জানিয়েছেন, ১৫ জুন থেকে কোম্পানিটি তাদের টিকিটের দাম গড়ে ৫ শতাংশ কমিয়েছে। জ্বালানির দাম আরও কমলে ভাড়ার পুনর্নির্ধারণ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বো লিনগাম বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক স্বাক্ষরের পর জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে এবং মার্চ মাসের তুলনায় জেট ফুয়েলের দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

তিনি আরও আশা প্রকাশ করেন, মধ্যপ্রাচ্যে বর্তমান স্থিতিশীলতা বজায় থাকলে বৈশ্বিক বিমান চলাচল খাত আরও স্বস্তিতে থাকবে।

তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরে শুক্রবার জেট জ্বালানির দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ১১২ ডলার, যা ৩০ মার্চের শীর্ষ ২৪২ ডলারের তুলনায় অনেক কম। তবে এটি এখনো সংঘাত শুরুর আগের প্রায় ৮০ ডলার স্তরের চেয়ে বেশি।

এয়ারএশিয়া এক্স জানিয়েছে, জ্বালানির খরচ কমার সুবিধা যাত্রীদের কাছে পৌঁছে দিতে ভবিষ্যতেও ভাড়া সমন্বয়ের নীতি অব্যাহত থাকবে।

ট্যাগ : জ্বালানি তেল মধ্যপ্রাচ্য সংকট

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

তেলের দাম কমায় ভাড়া কমাচ্ছে মালয়েশিয়ার একটি এয়ারলাইন

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির পর আন্তর্জাতিক বাজারে জেট জ্বালানির দাম কমে আসায় বিমান ভাড়া কমানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার বাজেট এয়ারলাইন এয়ারএশিয়া এক্স।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বো লিনগাম জানিয়েছেন, ১৫ জুন থেকে কোম্পানিটি তাদের টিকিটের দাম গড়ে ৫ শতাংশ কমিয়েছে। জ্বালানির দাম আরও কমলে ভাড়ার পুনর্নির্ধারণ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বো লিনগাম বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক স্বাক্ষরের পর জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে এবং মার্চ মাসের তুলনায় জেট ফুয়েলের দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

তিনি আরও আশা প্রকাশ করেন, মধ্যপ্রাচ্যে বর্তমান স্থিতিশীলতা বজায় থাকলে বৈশ্বিক বিমান চলাচল খাত আরও স্বস্তিতে থাকবে।

তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরে শুক্রবার জেট জ্বালানির দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ১১২ ডলার, যা ৩০ মার্চের শীর্ষ ২৪২ ডলারের তুলনায় অনেক কম। তবে এটি এখনো সংঘাত শুরুর আগের প্রায় ৮০ ডলার স্তরের চেয়ে বেশি।

এয়ারএশিয়া এক্স জানিয়েছে, জ্বালানির খরচ কমার সুবিধা যাত্রীদের কাছে পৌঁছে দিতে ভবিষ্যতেও ভাড়া সমন্বয়ের নীতি অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ