ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কোকোর ৫৭তম জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা

ছবি : সংগৃহিত
ফলো করুন

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ বুধবার (১২ আগস্ট)।

দিনটি উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও দোয়া মাহফিলের আয়োজন করেছে। বিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার বিকেল সাড়ে ৫টায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন আরাফাত রহমান কোকো। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই।

দেশের ক্রিকেট অঙ্গনের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন কোকো। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ক্রিকেটের উন্নয়ন ও নতুন খেলোয়াড় তৈরির বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। মৃত্যুকালে তিনি স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান।

ট্যাগ : বিএনপি আরাফাত রহমান কোকো খালেদা জিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কোকোর ৫৭তম জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ বুধবার (১২ আগস্ট)।

দিনটি উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও দোয়া মাহফিলের আয়োজন করেছে। বিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার বিকেল সাড়ে ৫টায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন আরাফাত রহমান কোকো। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই।

দেশের ক্রিকেট অঙ্গনের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন কোকো। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ক্রিকেটের উন্নয়ন ও নতুন খেলোয়াড় তৈরির বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। মৃত্যুকালে তিনি স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ