ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার আহ্বান প্রতিমন্ত্রীর

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তবভিত্তিক ও কর্মমুখী শিক্ষার সুযোগ দিতে হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে চট্টগ্রামের হাটহাজারী মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলে নবনির্মিত মীর মোহাম্মদ নাছির উদ্দীন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষার সুযোগ বাড়ানো প্রয়োজন। একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা চালু হলে তরুণরা ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারবে।

তিনি বলেন, দেশকে উন্নত ও শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়নে কাজ করা হচ্ছে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও পেশাভিত্তিক শিক্ষার প্রসার দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী, মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, শিক্ষার্থীদের শুধু প্রচলিত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে যুগোপযোগী জ্ঞান ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।

তিনি বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের প্রযুক্তি ও বাস্তবমুখী জ্ঞানে দক্ষ করে গড়ে তোলা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ব্যারিস্টার ইসরাত নাজনীন নাছির, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী তানভীর ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সেলিম উদ্দীন রেজা।

ট্যাগ : কারিগরি শিক্ষা মীর হেলাল উদ্দীন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার আহ্বান প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তবভিত্তিক ও কর্মমুখী শিক্ষার সুযোগ দিতে হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে চট্টগ্রামের হাটহাজারী মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলে নবনির্মিত মীর মোহাম্মদ নাছির উদ্দীন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষার সুযোগ বাড়ানো প্রয়োজন। একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা চালু হলে তরুণরা ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারবে।

তিনি বলেন, দেশকে উন্নত ও শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়নে কাজ করা হচ্ছে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও পেশাভিত্তিক শিক্ষার প্রসার দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী, মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, শিক্ষার্থীদের শুধু প্রচলিত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে যুগোপযোগী জ্ঞান ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।

তিনি বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের প্রযুক্তি ও বাস্তবমুখী জ্ঞানে দক্ষ করে গড়ে তোলা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ব্যারিস্টার ইসরাত নাজনীন নাছির, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী তানভীর ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সেলিম উদ্দীন রেজা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ