ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সুইজারল্যান্ডে প্রথম দফার বৈঠক শেষ, লেবাননে ইসরাইলি হামলা বন্ধের চাপ ইরানের

সংগৃহীত
ফলো করুন

সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে ইরান, যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতারের মধ্যে প্রথম দফার চারপক্ষীয় বৈঠক প্রায় ৮০ মিনিট পর শেষ হয়েছে। ৬০ দিনের আলোচনার অংশ হিসেবে অনুষ্ঠিত এই বৈঠকে একটি প্রাথমিক সমঝোতা স্মারকের ১৪ দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে ইরানি প্রতিনিধিদল অভ্যন্তরীণ বৈঠকে বসে। সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির উপস্থিতিতে দলটি সমঝোতা স্মারকের পূর্ণ বাস্তবায়নের ওপর জোর দেয়।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার অগ্রগতি নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর। বিশেষ করে লেবাননে ইসরাইলি হামলা বন্ধসহ পূর্বের শর্তগুলো কার্যকর করার দাবি জানায় তেহরান।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের উপস্থিতিতে আলোচনা শুরু হয় রোববার সকালে। মধ্যস্থতা প্রক্রিয়ায় নেতৃত্ব দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি।

ইরানি প্রতিনিধিদলের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিশ্চিত করাই এই আলোচনার মূল লক্ষ্য। তিনি জানান, ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের নিশ্চয়তা চাচ্ছে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, আলোচনায় নিষেধাজ্ঞা প্রত্যাহার, আটকে থাকা সম্পদ মুক্তি এবং তেল রপ্তানির ওপর বিধিনিষেধ শিথিলের বিষয়গুলোও অন্তর্ভুক্ত ছিল।

এছাড়া হরমুজ প্রণালীতে নৌচলাচল এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল, যেখানে বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ পরিবাহিত হয়।

এর আগে ইরান হরমুজ প্রণালীতে বিধিনিষেধ আরোপের ঘোষণা দেয়, যা আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ সৃষ্টি করে।

বৈঠকের ফলাফলের ওপর নির্ভর করছে পরবর্তী দফার আলোচনার এজেন্ডা। উভয় পক্ষই ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

সূত্র: প্রেসটিভি

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র লেবানন ইসরাইল ইরানে মার্কিন-ইসরাইল হামলা পাকিস্তান সুইজারল্যান্ড

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সুইজারল্যান্ডে প্রথম দফার বৈঠক শেষ, লেবাননে ইসরাইলি হামলা বন্ধের চাপ ইরানের

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে ইরান, যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতারের মধ্যে প্রথম দফার চারপক্ষীয় বৈঠক প্রায় ৮০ মিনিট পর শেষ হয়েছে। ৬০ দিনের আলোচনার অংশ হিসেবে অনুষ্ঠিত এই বৈঠকে একটি প্রাথমিক সমঝোতা স্মারকের ১৪ দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে ইরানি প্রতিনিধিদল অভ্যন্তরীণ বৈঠকে বসে। সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির উপস্থিতিতে দলটি সমঝোতা স্মারকের পূর্ণ বাস্তবায়নের ওপর জোর দেয়।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার অগ্রগতি নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর। বিশেষ করে লেবাননে ইসরাইলি হামলা বন্ধসহ পূর্বের শর্তগুলো কার্যকর করার দাবি জানায় তেহরান।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের উপস্থিতিতে আলোচনা শুরু হয় রোববার সকালে। মধ্যস্থতা প্রক্রিয়ায় নেতৃত্ব দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি।

ইরানি প্রতিনিধিদলের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিশ্চিত করাই এই আলোচনার মূল লক্ষ্য। তিনি জানান, ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের নিশ্চয়তা চাচ্ছে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, আলোচনায় নিষেধাজ্ঞা প্রত্যাহার, আটকে থাকা সম্পদ মুক্তি এবং তেল রপ্তানির ওপর বিধিনিষেধ শিথিলের বিষয়গুলোও অন্তর্ভুক্ত ছিল।

এছাড়া হরমুজ প্রণালীতে নৌচলাচল এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল, যেখানে বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ পরিবাহিত হয়।

এর আগে ইরান হরমুজ প্রণালীতে বিধিনিষেধ আরোপের ঘোষণা দেয়, যা আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ সৃষ্টি করে।

বৈঠকের ফলাফলের ওপর নির্ভর করছে পরবর্তী দফার আলোচনার এজেন্ডা। উভয় পক্ষই ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

সূত্র: প্রেসটিভি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ