ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের জন্য সংসদে বিশেষ দোয়া

ছবি : সংগৃহিত
ফলো করুন

প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মঙ্গলবার (১১ আগস্ট) বাদ জোহর জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে সংসদ ভবনস্থ মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বিশেষ দোয়া ও মোনাজাতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনা করা হয়।

এ ছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধা এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী ব্যক্তিদের জন্যও দোয়া করা হয়।

মোনাজাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্যসহ দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

একই সঙ্গে জাতীয় সংসদের কার্যক্রমের সফলতা এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণের জন্য মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : স্পিকার জাতীয় সংসদ দোয়া মাহফিল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের জন্য সংসদে বিশেষ দোয়া

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মঙ্গলবার (১১ আগস্ট) বাদ জোহর জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে সংসদ ভবনস্থ মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বিশেষ দোয়া ও মোনাজাতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনা করা হয়।

এ ছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধা এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী ব্যক্তিদের জন্যও দোয়া করা হয়।

মোনাজাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্যসহ দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

একই সঙ্গে জাতীয় সংসদের কার্যক্রমের সফলতা এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণের জন্য মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ