ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্কুল শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই স্মৃতি জাদুঘর ভ্রমণ

ছবি : সংগৃহিত
ফলো করুন

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগ সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে সপ্তাহে একদিন স্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সপ্তাহে নির্দিষ্ট একদিন স্কুলের শিক্ষার্থীরা বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবে। পর্যায়ক্রমে জাতীয় জাদুঘরসহ দেশের অন্যান্য জাদুঘরেও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

জাহেদ উর রহমান বলেন, উদ্বোধনের পর জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে বিভিন্ন আলোচনা ও চ্যালেঞ্জ তৈরি হয়েছিল। তবে বর্তমানে সেসব সমস্যা সমাধান করে জাদুঘরের কার্যক্রম আরও व्यवস্থিত করা হয়েছে।

তিনি জানান, উদ্বোধনের পর দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কারণে জাদুঘর ব্যবস্থাপনায় কিছুটা চাপ তৈরি হয়েছিল। বিপুলসংখ্যক মানুষ একসঙ্গে ভিড় করায় কিছু সমস্যার সৃষ্টি হয়।

তথ্য উপদেষ্টা বলেন, বর্তমানে জাদুঘরের ব্যবস্থাপনা অনেকটাই স্বাভাবিক অবস্থায় এসেছে। শিক্ষার্থীদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনে মানুষের আত্মত্যাগ এবং এর গুরুত্ব তুলে ধরতে নিয়মিত জাদুঘর পরিদর্শনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ট্যাগ : জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশ সরকার জুলাই স্মৃতি জাদুঘর

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

স্কুল শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই স্মৃতি জাদুঘর ভ্রমণ

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগ সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে সপ্তাহে একদিন স্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সপ্তাহে নির্দিষ্ট একদিন স্কুলের শিক্ষার্থীরা বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবে। পর্যায়ক্রমে জাতীয় জাদুঘরসহ দেশের অন্যান্য জাদুঘরেও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

জাহেদ উর রহমান বলেন, উদ্বোধনের পর জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে বিভিন্ন আলোচনা ও চ্যালেঞ্জ তৈরি হয়েছিল। তবে বর্তমানে সেসব সমস্যা সমাধান করে জাদুঘরের কার্যক্রম আরও व्यवস্থিত করা হয়েছে।

তিনি জানান, উদ্বোধনের পর দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কারণে জাদুঘর ব্যবস্থাপনায় কিছুটা চাপ তৈরি হয়েছিল। বিপুলসংখ্যক মানুষ একসঙ্গে ভিড় করায় কিছু সমস্যার সৃষ্টি হয়।

তথ্য উপদেষ্টা বলেন, বর্তমানে জাদুঘরের ব্যবস্থাপনা অনেকটাই স্বাভাবিক অবস্থায় এসেছে। শিক্ষার্থীদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনে মানুষের আত্মত্যাগ এবং এর গুরুত্ব তুলে ধরতে নিয়মিত জাদুঘর পরিদর্শনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ