ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শাপলা চত্বরে ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার হলো নারীর কানের দুল

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ছিনতাই করে পালানোর সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা কানের দুল উদ্ধার করে ভুক্তভোগী নারীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

আটক ব্যক্তির নাম মো. রাজু (২৬)। মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল শাপলা চত্বর থেকে মেট্রোরেলমুখী সড়কে কয়েকজন পথচারী এক ব্যক্তিকে ধাওয়া করছিলেন। বিষয়টি নজরে আসলে সেখানে দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট মো. সাহাদত মীর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

পরে স্থানীয়দের সহযোগিতায় ওই ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ছিনতাই করা কানের দুল উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা দুলটি ভুক্তভোগী নারীর কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক রাজুকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মতিঝিল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগ : ডিএমপি মতিঝিল ছিনতাই

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শাপলা চত্বরে ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার হলো নারীর কানের দুল

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ছিনতাই করে পালানোর সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা কানের দুল উদ্ধার করে ভুক্তভোগী নারীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

আটক ব্যক্তির নাম মো. রাজু (২৬)। মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল শাপলা চত্বর থেকে মেট্রোরেলমুখী সড়কে কয়েকজন পথচারী এক ব্যক্তিকে ধাওয়া করছিলেন। বিষয়টি নজরে আসলে সেখানে দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট মো. সাহাদত মীর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

পরে স্থানীয়দের সহযোগিতায় ওই ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ছিনতাই করা কানের দুল উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা দুলটি ভুক্তভোগী নারীর কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক রাজুকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মতিঝিল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ