ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬: প্রস্তুতি পর্যালোচনায় সংসদ ভবনে বৈঠক

ছবি : সংগৃহিত
ফলো করুন

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে জাতীয় সংসদ সচিবালয়।

নির্বাচনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনার জন্য মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করা সাংবিধানিক প্রক্রিয়ার অংশ।

সংসদ সচিবালয় জানিয়েছে, বৈঠকে নির্বাচন আয়োজনের সময়সূচি, সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ, ভোটগ্রহণের প্রস্তুতি এবং প্রয়োজনীয় প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে।

এ প্রক্রিয়ায় জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা সমন্বয়ের মাধ্যমে কাজ করছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠক থেকে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের পরবর্তী কার্যক্রম ও প্রয়োজনীয় দিকনির্দেশনা চূড়ান্ত করা হতে পারে।

ট্যাগ : রাষ্ট্রপতি নির্বাচন

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬: প্রস্তুতি পর্যালোচনায় সংসদ ভবনে বৈঠক

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে জাতীয় সংসদ সচিবালয়।

নির্বাচনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনার জন্য মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করা সাংবিধানিক প্রক্রিয়ার অংশ।

সংসদ সচিবালয় জানিয়েছে, বৈঠকে নির্বাচন আয়োজনের সময়সূচি, সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ, ভোটগ্রহণের প্রস্তুতি এবং প্রয়োজনীয় প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে।

এ প্রক্রিয়ায় জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা সমন্বয়ের মাধ্যমে কাজ করছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠক থেকে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের পরবর্তী কার্যক্রম ও প্রয়োজনীয় দিকনির্দেশনা চূড়ান্ত করা হতে পারে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ