ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নতুন অ্যাভেঞ্জার্স সিনেমায় ক্যাপ্টেন আমেরিকার গল্প হবে আরও গভীর

ছবি : সংগৃহিত
ফলো করুন

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-তে ক্যাপ্টেন আমেরিকার চরিত্রটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন অভিনেতা ক্রিস ইভানস।

সম্প্রতি বোস্টনে আয়োজিত ‘ফ্যান এক্সপো’ অনুষ্ঠানে এক প্রশ্নোত্তর পর্বে নিজের চরিত্র স্টিভ রজার্স নিয়ে কথা বলেন তিনি। ক্রিস ইভানস জানান, পরিচালক অ্যান্টনি ও জো রুসো সবসময় ক্যাপ্টেন আমেরিকাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলতে পছন্দ করেন।

তিনি বলেন, রুসো ব্রাদার্সের গল্পে স্টিভ রজার্স বারবার আঘাত পেলেও ঘুরে দাঁড়ায়। একজন সত্যিকারের নায়কের পরিচয় হিসেবে তারা তার এই লড়াই করার মানসিকতাকে গুরুত্ব দেন। তবে এবারের সিনেমায় তার অভিজ্ঞতা আগের চেয়েও কঠিন হতে পারে বলে আভাস দেন ইভানস।

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমায় মার্ভেল ইউনিভার্সের একাধিক জনপ্রিয় চরিত্রকে একসঙ্গে দেখা যাবে। লেগাসি অ্যাভেঞ্জার্স, এক্স-মেন, থান্ডারবোল্টস এবং দ্য ফ্যান্টাস্টিক ফোরের সদস্যরা একত্রিত হয়ে মূল খলনায়ক ডক্টর ডুমের বিরুদ্ধে লড়াই করবেন।

ডক্টর ডুম চরিত্রে অভিনয় করছেন অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র। এর আগে ‘কমিক-কন ২০২৬’ অনুষ্ঠানে পরিচালক রুসো ব্রাদার্স জানিয়েছিলেন, ডক্টর ডুম চরিত্রের জন্য ডাউনি জুনিয়রকে বেছে নেওয়ার ক্ষেত্রে তার কণ্ঠস্বর ও চরিত্র উপস্থাপনের ধরন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সবকিছু ঠিক থাকলে রুসো ব্রাদার্স পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ আগামী ১৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ট্যাগ : হলিউড মার্ভেল স্টুডিওস

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নতুন অ্যাভেঞ্জার্স সিনেমায় ক্যাপ্টেন আমেরিকার গল্প হবে আরও গভীর

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-তে ক্যাপ্টেন আমেরিকার চরিত্রটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন অভিনেতা ক্রিস ইভানস।

সম্প্রতি বোস্টনে আয়োজিত ‘ফ্যান এক্সপো’ অনুষ্ঠানে এক প্রশ্নোত্তর পর্বে নিজের চরিত্র স্টিভ রজার্স নিয়ে কথা বলেন তিনি। ক্রিস ইভানস জানান, পরিচালক অ্যান্টনি ও জো রুসো সবসময় ক্যাপ্টেন আমেরিকাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলতে পছন্দ করেন।

তিনি বলেন, রুসো ব্রাদার্সের গল্পে স্টিভ রজার্স বারবার আঘাত পেলেও ঘুরে দাঁড়ায়। একজন সত্যিকারের নায়কের পরিচয় হিসেবে তারা তার এই লড়াই করার মানসিকতাকে গুরুত্ব দেন। তবে এবারের সিনেমায় তার অভিজ্ঞতা আগের চেয়েও কঠিন হতে পারে বলে আভাস দেন ইভানস।

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমায় মার্ভেল ইউনিভার্সের একাধিক জনপ্রিয় চরিত্রকে একসঙ্গে দেখা যাবে। লেগাসি অ্যাভেঞ্জার্স, এক্স-মেন, থান্ডারবোল্টস এবং দ্য ফ্যান্টাস্টিক ফোরের সদস্যরা একত্রিত হয়ে মূল খলনায়ক ডক্টর ডুমের বিরুদ্ধে লড়াই করবেন।

ডক্টর ডুম চরিত্রে অভিনয় করছেন অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র। এর আগে ‘কমিক-কন ২০২৬’ অনুষ্ঠানে পরিচালক রুসো ব্রাদার্স জানিয়েছিলেন, ডক্টর ডুম চরিত্রের জন্য ডাউনি জুনিয়রকে বেছে নেওয়ার ক্ষেত্রে তার কণ্ঠস্বর ও চরিত্র উপস্থাপনের ধরন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সবকিছু ঠিক থাকলে রুসো ব্রাদার্স পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ আগামী ১৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ