ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মার্ভেলের নতুন ‘এক্স-মেন’-এ রোগ চরিত্রে ইন্ডি নাভারেটি

মার্ভেল স্টুডিওসের নতুন ‘এক্স-মেন’ সিনেমায় জনপ্রিয় মিউট্যান্ট চরিত্র রোগের ভূমিকায় দেখা যাবে ‘অবসেশন’খ্যাত অভিনেত্রী ইন্ডি নাভারেটিকে। শুক্রবার (১৪ আগস্ট) ডি২৩ ইভেন্টে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়।এর আগে এক্স-মেন সিরিজের প্রথম দিকের সিনেমাগুলোতে রোগ চরিত্রে অভিনয় করেছিলেন অস্কারজয়ী অভিনেত্রী আনা পাকুইন। এবার মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের জন্য চরিত্রটিকে নতুনভাবে পর্দায় আনতে যাচ্ছে স্টুডিওটি।নাভারেটি এর আগে মার্ভেল স্টুডিওসের প্রধান কেভিন ফাইগির সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছিলেন। সে সময় তিনি মিস্টিক চরিত্রে অভিনয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে শেষ পর্যন্ত তাকে রোগ চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে।ডি২৩-এর ঘোষণায় নতুন এক্স-মেন সিনেমার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনয়শিল্পীদের নাম সামনে এসেছে। এমা ফ্রস্টের ভূমিকায় সামারা উইভিং, জিন গ্রে চরিত্রে স্যাডি সিঙ্ক এবং সাইক্লপস হিসেবে কিট কনরকে দেখা যাবে।[BANGVIEWS-POST:3735]এ ছাড়া স্টর্ম চরিত্রে মায়া বয়েড, প্রফেসর এক্স হিসেবে ক্রিস্টোফার অ্যাবট এবং ভিলেন মিস্টার সিনিস্টারের ভূমিকায় অ্যাডাম ড্রাইভার অভিনয় করবেন বলে জানানো হয়েছে।‘থান্ডারবোল্টস’ নির্মাতা জেক শ্রেয়ার নতুন এক্স-মেন পরিচালনার দায়িত্বে রয়েছেন। সিনেমাটির চিত্রনাট্য নিয়েও কাজ চলছে। ‘বিফ’-এর লি সাং জিন এবং ‘দ্য বেয়ার’-এর জোয়ানা ক্যালো চিত্রনাট্য নতুন করে সাজানোর কাজে যুক্ত হয়েছেন।সিনেমাটির আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য অভিনয়শিল্পী নির্বাচনের প্রক্রিয়া চলছে। পর্যায়ক্রমে বাকি কাস্টের নামও প্রকাশ করা হবে বলে জানা গেছে।সবকিছু পরিকল্পনামতো এগোলে মার্ভেলের নতুন ‘এক্স-মেন’ ২০২৮ সালের মে মাসে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

মার্ভেলের নতুন ‘এক্স-মেন’-এ রোগ চরিত্রে ইন্ডি নাভারেটি