ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানের সঙ্গে আলোচনায় ক্ষতিপূরণের দাবি তুলতে চান ট্রাম্প

ছবি : সংগৃহিত
ফলো করুন

ইরানের সঙ্গে ভবিষ্যৎ শান্তি আলোচনায় ক্ষতিপূরণের বিষয়টি অন্তর্ভুক্ত করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক দশকে ইরানের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন হামলা ও সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য তেহরানের কাছে ক্ষতিপূরণ দাবি করার কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সাম্প্রতিক যুদ্ধে ইরান নিজেদের ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করছে। তিনি এটিকে একটি আকর্ষণীয় ধারণা উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রও ইরানের কাছে একই ধরনের দাবি তুলবে।

ট্রাম্প জানান, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় ক্ষতিপূরণের বিষয়টি ওঠেনি। তবে ভবিষ্যতে যেকোনো আলোচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে রাখার জন্য তিনি তার প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন।

তিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস কোল-এ ২০০০ সালের হামলার বিষয়টি উল্লেখ করেন। ইয়েমেনের এডেন বন্দরে ওই হামলায় ১৭ জন মার্কিন নাবিক নিহত এবং ৩০ জনের বেশি আহত হন। যুক্তরাষ্ট্র ওই হামলার জন্য আল-কায়েদাকে দায়ী করেছিল।

ট্রাম্প বলেন, বিভিন্ন হামলা, সংঘাত ও বোমা হামলায় নিহত ও আহত মার্কিন নাগরিকদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করবেন তিনি। এর পাশাপাশি ইরানে বিভিন্ন সময়ে নিহত বিক্ষোভকারীদের পরিবার এবং সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্তদের বিষয়টিও আলোচনায় আনার কথা জানান তিনি।

অন্যদিকে, ইরানও ভবিষ্যৎ আলোচনার জন্য কয়েকটি শর্ত দিয়েছে। তেহরানের দাবি, যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ করা সম্পদ ফেরত দিতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে হরমুজ প্রণালি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে দেশটি।

দুই দেশের মধ্যে সম্ভাব্য আলোচনায় এখন ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা, জব্দ সম্পদ এবং হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যু গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ইরানের সঙ্গে আলোচনায় ক্ষতিপূরণের দাবি তুলতে চান ট্রাম্প

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

ইরানের সঙ্গে ভবিষ্যৎ শান্তি আলোচনায় ক্ষতিপূরণের বিষয়টি অন্তর্ভুক্ত করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক দশকে ইরানের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন হামলা ও সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য তেহরানের কাছে ক্ষতিপূরণ দাবি করার কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সাম্প্রতিক যুদ্ধে ইরান নিজেদের ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করছে। তিনি এটিকে একটি আকর্ষণীয় ধারণা উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রও ইরানের কাছে একই ধরনের দাবি তুলবে।

ট্রাম্প জানান, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় ক্ষতিপূরণের বিষয়টি ওঠেনি। তবে ভবিষ্যতে যেকোনো আলোচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে রাখার জন্য তিনি তার প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন।

তিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস কোল-এ ২০০০ সালের হামলার বিষয়টি উল্লেখ করেন। ইয়েমেনের এডেন বন্দরে ওই হামলায় ১৭ জন মার্কিন নাবিক নিহত এবং ৩০ জনের বেশি আহত হন। যুক্তরাষ্ট্র ওই হামলার জন্য আল-কায়েদাকে দায়ী করেছিল।

ট্রাম্প বলেন, বিভিন্ন হামলা, সংঘাত ও বোমা হামলায় নিহত ও আহত মার্কিন নাগরিকদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করবেন তিনি। এর পাশাপাশি ইরানে বিভিন্ন সময়ে নিহত বিক্ষোভকারীদের পরিবার এবং সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্তদের বিষয়টিও আলোচনায় আনার কথা জানান তিনি।

অন্যদিকে, ইরানও ভবিষ্যৎ আলোচনার জন্য কয়েকটি শর্ত দিয়েছে। তেহরানের দাবি, যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ করা সম্পদ ফেরত দিতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে হরমুজ প্রণালি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে দেশটি।

দুই দেশের মধ্যে সম্ভাব্য আলোচনায় এখন ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা, জব্দ সম্পদ এবং হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যু গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ