ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরান-ওমানের হরমুজ চুক্তি শেষ ধাপে, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের অপেক্ষা

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণে ওমানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে যুক্তরাষ্ট্রকে কিছু শর্ত পূরণ করতে হবে, এরপরই গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে তেহরান।

রোববার (৯ আগস্ট) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ওমানের সঙ্গে হরমুজ প্রণালী সংক্রান্ত সমঝোতা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া পর্যন্ত প্রণালী দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচল শুরু হবে না।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ পরিবহন করা হয়। সাম্প্রতিক উত্তেজনার কারণে এই পথের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

আরাগচি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা না হলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান হচ্ছে। তিনি বলেন, হরমুজ সচলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে যুক্তরাষ্ট্রকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তি শেষ ধাপে, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের অপেক্ষা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণে ওমানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে যুক্তরাষ্ট্রকে কিছু শর্ত পূরণ করতে হবে, এরপরই গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে তেহরান।

রোববার (৯ আগস্ট) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ওমানের সঙ্গে হরমুজ প্রণালী সংক্রান্ত সমঝোতা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া পর্যন্ত প্রণালী দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচল শুরু হবে না।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ পরিবহন করা হয়। সাম্প্রতিক উত্তেজনার কারণে এই পথের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

আরাগচি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা না হলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান হচ্ছে। তিনি বলেন, হরমুজ সচলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে যুক্তরাষ্ট্রকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ