ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নাম চূড়ান্ত করেছেন বলে জানা গেছে।

দলটির এক জ্যেষ্ঠ নেতার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ‘ডেইলি ওয়াদা’। বিএনপির ওই নেতা জানান, দীর্ঘদিন ধরে দলের মহাসচিবের দায়িত্ব পালন করে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত করেছেন। ফলে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে তাঁর দায়িত্ব নেওয়ার সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি।

দলীয় সূত্রের দাবি, মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়েই রাষ্ট্রপতি পদে তাঁর নাম বাছাই করা হয়েছে।

তবে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া ও চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে।

ট্যাগ : বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নাম চূড়ান্ত করেছেন বলে জানা গেছে।

দলটির এক জ্যেষ্ঠ নেতার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ‘ডেইলি ওয়াদা’। বিএনপির ওই নেতা জানান, দীর্ঘদিন ধরে দলের মহাসচিবের দায়িত্ব পালন করে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত করেছেন। ফলে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে তাঁর দায়িত্ব নেওয়ার সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি।

দলীয় সূত্রের দাবি, মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়েই রাষ্ট্রপতি পদে তাঁর নাম বাছাই করা হয়েছে।

তবে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া ও চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ