ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাঁশখালীর উন্নয়নে কোনো বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

চট্টগ্রামের বাঁশখালীর উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের বৈষম্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এলাকার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে এবং প্রধানমন্ত্রী এ বিষয়ে কাজ করবেন।

শনিবার (৯ আগস্ট) দুপুরে বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, ঘর হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাঁশখালী বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় পরিণত হয়েছে। পাশাপাশি লবণচাষিরাও তাদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য পেতে শুরু করেছেন। চাষিদের ন্যূনতম পারিশ্রমিক কত হবে, প্রধানমন্ত্রী এ বিষয়ে ঘোষণা দেবেন বলেও জানান তিনি।

বাঁশখালীর বেড়িবাঁধের বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বাঁধের পরিস্থিতি ও প্রয়োজনীয়তা নির্ধারণে পরিমাপের জন্য সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের বাঁশখালীতে আসতে বলা হয়েছে। এলাকার উন্নয়নে যা প্রয়োজন, তা বাস্তবায়নে সরকার কাজ করবে।

ত্রাণ বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, বাঁশখালীর পাশাপাশি সাতকানিয়া ও লোহাগাড়াতেও ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসামগ্রী দেওয়া হবে। মানুষের সহায়তার ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক বিভেদ করা হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাঁশখালীতে ভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও প্রধানমন্ত্রী নিজে সেখানে এসেছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ থেকে সরকারের বৈষম্যহীন অবস্থান স্পষ্ট হয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নে কাজ করছেন। বাঁশখালীর উন্নয়নের ক্ষেত্রেও কোনো ধরনের বৈষম্য করা হবে না।

ট্যাগ : স্বরাষ্ট্রমন্ত্রী বাঁশখালী

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বাঁশখালীর উন্নয়নে কোনো বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের বাঁশখালীর উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের বৈষম্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এলাকার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে এবং প্রধানমন্ত্রী এ বিষয়ে কাজ করবেন।

শনিবার (৯ আগস্ট) দুপুরে বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, ঘর হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাঁশখালী বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় পরিণত হয়েছে। পাশাপাশি লবণচাষিরাও তাদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য পেতে শুরু করেছেন। চাষিদের ন্যূনতম পারিশ্রমিক কত হবে, প্রধানমন্ত্রী এ বিষয়ে ঘোষণা দেবেন বলেও জানান তিনি।

বাঁশখালীর বেড়িবাঁধের বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বাঁধের পরিস্থিতি ও প্রয়োজনীয়তা নির্ধারণে পরিমাপের জন্য সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের বাঁশখালীতে আসতে বলা হয়েছে। এলাকার উন্নয়নে যা প্রয়োজন, তা বাস্তবায়নে সরকার কাজ করবে।

ত্রাণ বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, বাঁশখালীর পাশাপাশি সাতকানিয়া ও লোহাগাড়াতেও ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসামগ্রী দেওয়া হবে। মানুষের সহায়তার ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক বিভেদ করা হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাঁশখালীতে ভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও প্রধানমন্ত্রী নিজে সেখানে এসেছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ থেকে সরকারের বৈষম্যহীন অবস্থান স্পষ্ট হয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নে কাজ করছেন। বাঁশখালীর উন্নয়নের ক্ষেত্রেও কোনো ধরনের বৈষম্য করা হবে না।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ