ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বন্যায় স্থগিত আলিম পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

ছবি : সংগৃহিত
ফলো করুন

বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় স্থগিত হওয়া ২০২৬ সালের আলিম পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

নতুন সূচি অনুযায়ী, স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী ২০ আগস্ট থেকে শুরু হবে। একই সঙ্গে ব্যবহারিক পরীক্ষার সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।

মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যার কারণে পাঁচ জেলার আলিম পরীক্ষার ১১টি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সংশোধিত সময়সূচি অনুযায়ী এসব পরীক্ষা ২০ আগস্ট থেকে নেওয়া হবে।

এতে আরও বলা হয়েছে, বিশেষ কোনো প্রয়োজন দেখা দিলে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিতে পারবে।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত কক্ষে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে বলা হয়েছে।

বোর্ড জানিয়েছে, সংশোধিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার্থীদের পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ট্যাগ : আলিম পরীক্ষা মাদরাসা শিক্ষা বোর্ড

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বন্যায় স্থগিত আলিম পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় স্থগিত হওয়া ২০২৬ সালের আলিম পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

নতুন সূচি অনুযায়ী, স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী ২০ আগস্ট থেকে শুরু হবে। একই সঙ্গে ব্যবহারিক পরীক্ষার সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।

মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যার কারণে পাঁচ জেলার আলিম পরীক্ষার ১১টি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সংশোধিত সময়সূচি অনুযায়ী এসব পরীক্ষা ২০ আগস্ট থেকে নেওয়া হবে।

এতে আরও বলা হয়েছে, বিশেষ কোনো প্রয়োজন দেখা দিলে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিতে পারবে।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত কক্ষে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে বলা হয়েছে।

বোর্ড জানিয়েছে, সংশোধিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার্থীদের পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ