ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নক আউটের আশা বাঁচিয়ে রাখলো কেপ ভার্দে

ফলো করুন

স্পেনের পর উরুগুয়েকে রুখে দিয়ে নক আউটের আশা বাঁচিয়ে রাখলো প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে। হার্ড রক স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপে থাকা এ দুই দলেরই আগে একটি করে ম্যাচ খেলে ১ পয়েন্ট করে ছিল।  

রোমাঞ্চকর এ ম্যাচটিও ২-২ গোলে ড্র হয়েছে। 

ম্যাচের ২১ মিনিটে বক্সের বাইরে থেকে কেভিন পিনার বুলেট গতির ফ্রি কিকে ১-০ গোলে এগিয়ে নবাগত কেপ ভার্দে। 

বিশ্বকাপে এই প্রথম সরাসরি ফ্রি কিক থেকে গোল হজম করে উরুগুয়ে। কেভিন পিনা আফ্রিকার তৃতীয় খেলোয়াড় হিসেবে সরাসরি ফ্রি কিক থেকে গোল করেন।        

১৯ বছর পর আবারও সরাসরি ফ্রি কিক থেকে গোল হজম করল দলটি।    

দুর্দান্ত ফ্রি-কিকে বিশ্বকাপে দেশের প্রথম গোল করলেন কেভিন পিনা। ধাক্কা সামলে সাত মিনিটের মধ্যে দুই গোল করে ঘুরে দাঁড়াল উরুগুয়ে। তবে নাটকীয়তার তখনও বাকি। আরেকটি গোল করে, আরেকটি স্মরণীয় পারফরম্যান্সে, আবারও পয়েন্ট আদায় করে নিল বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে।

এর আগে বড় টুর্নামেন্টে উরুগুয়ে সর্বশেষ সরাসরি ফ্রি কিক থেকে গোল হজম করেছিল ২০০৭ কোপা আমেরিকায় ভেনেজুয়েলার বিপক্ষে। 

এরপর ৪৪ মিনিটে উরুগুয়ে মিডফিল্ডার মাক্সিমিলিয়ানো আরাউহো সমতায় ফেরান দলকে। তার একটু পরেই প্রথমার্ধ শেষ হবার আগে পিছিয়ে থাকা উরুগুয়ে দ্বিতীয় গোল করে ২-১ গোলে এগিয়ে যায় কেপ ভার্দের বিপক্ষে। যোগ করা সময়ের ৬ মিনিটে সতীর্থের হেড থেকে

পায়ের টোকায় গোল করেন উরুগুয়ে মিডফিল্ডার আগুস্তিন কানোবিও। 

তবে উরুগুয়ের খেলোয়াড়ের ভুলে বল পেয়ে ম্যাচের ৬১ মিনিটে দারুণ এক গোলে সমতায় ফেরান হেলো ভারেলা। বিশ্বকাপের নবাগত এ দল নিজেদের প্রথম বিশ্বকাপে এসে দ্বিতীয় ম্যাচেই ২ গোলের দেখা পেল।  আরও পড়ুনআরও পড়ুনঅবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে রুখে দিল ইরান

মাঠে নামার কিছুক্ষণ পরই গোল করেন হেলিও ভারেলা। জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম গোল।

গোলটি হয় উরুগুয়ের ডিফেন্ডার মাতিয়াস অলিভেরা ও গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভয়াবহ ভুল বোঝাবুঝিতে। বল ক্লিয়ার করতে গিয়ে অলিভেরা বলটিতে ঠিকমতো পা লাগাতে পারেননি। এদিকে মুসলেরা ছিলেন নিজের জায়গা থেকে অনেকটা এগিয়ে। সেই সুযোগে ভারেলা বলের কাছে পৌঁছে ভালোভাবে নিয়ন্ত্রণে নেন এবং দূরপাল্লার শটে বল জালে পাঠিয়ে দেন।

এই ম্যাচের পর ‘এইচ’ গ্রুপে স্পেন এখন ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে, উরুগুয়ে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে ও কেপ ভার্দে ২ পয়েন্ট নিয়ে তৃতীয়তে অবস্থান করছে। ২ ম্যাচে এক ড্র ও এক হার নিয়ে ১ পয়েন্ট পেয়ে চতুর্থতে আছে সৌদি আরব। 

এ গ্রুপের শেষ রাউন্ডে স্পেন-উরুগুয়ে ও সৌদি আরব-কেপ ভার্দে মুখোমুখি হবে। সেই ম্যাচের স্পেন জয় পেলে সৌদি আরবের সাথে ড্র করলেই ৩ পয়েন্ট নিয়ে ইতিহাস সৃষ্টি করে পরের রাউন্ডে চলে যাবে বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মত আসা দলটি।  

ট্যাগ : বিশ্বকাপ ফুটবল ফুটবল বিশ্বকাপ ২০২৬

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি

‘তারেক রহমানের জায়গায় অন্য কেউ থাকলে তেল ৭০০ টাকা লিটার হইতো’

রবিউল ইসলাম নয়ন
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


নক আউটের আশা বাঁচিয়ে রাখলো কেপ ভার্দে

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

স্পেনের পর উরুগুয়েকে রুখে দিয়ে নক আউটের আশা বাঁচিয়ে রাখলো প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে। হার্ড রক স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপে থাকা এ দুই দলেরই আগে একটি করে ম্যাচ খেলে ১ পয়েন্ট করে ছিল।  

রোমাঞ্চকর এ ম্যাচটিও ২-২ গোলে ড্র হয়েছে। 

ম্যাচের ২১ মিনিটে বক্সের বাইরে থেকে কেভিন পিনার বুলেট গতির ফ্রি কিকে ১-০ গোলে এগিয়ে নবাগত কেপ ভার্দে। 

বিশ্বকাপে এই প্রথম সরাসরি ফ্রি কিক থেকে গোল হজম করে উরুগুয়ে। কেভিন পিনা আফ্রিকার তৃতীয় খেলোয়াড় হিসেবে সরাসরি ফ্রি কিক থেকে গোল করেন।        

১৯ বছর পর আবারও সরাসরি ফ্রি কিক থেকে গোল হজম করল দলটি।    

দুর্দান্ত ফ্রি-কিকে বিশ্বকাপে দেশের প্রথম গোল করলেন কেভিন পিনা। ধাক্কা সামলে সাত মিনিটের মধ্যে দুই গোল করে ঘুরে দাঁড়াল উরুগুয়ে। তবে নাটকীয়তার তখনও বাকি। আরেকটি গোল করে, আরেকটি স্মরণীয় পারফরম্যান্সে, আবারও পয়েন্ট আদায় করে নিল বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে।

এর আগে বড় টুর্নামেন্টে উরুগুয়ে সর্বশেষ সরাসরি ফ্রি কিক থেকে গোল হজম করেছিল ২০০৭ কোপা আমেরিকায় ভেনেজুয়েলার বিপক্ষে। 

এরপর ৪৪ মিনিটে উরুগুয়ে মিডফিল্ডার মাক্সিমিলিয়ানো আরাউহো সমতায় ফেরান দলকে। তার একটু পরেই প্রথমার্ধ শেষ হবার আগে পিছিয়ে থাকা উরুগুয়ে দ্বিতীয় গোল করে ২-১ গোলে এগিয়ে যায় কেপ ভার্দের বিপক্ষে। যোগ করা সময়ের ৬ মিনিটে সতীর্থের হেড থেকে

পায়ের টোকায় গোল করেন উরুগুয়ে মিডফিল্ডার আগুস্তিন কানোবিও। 

তবে উরুগুয়ের খেলোয়াড়ের ভুলে বল পেয়ে ম্যাচের ৬১ মিনিটে দারুণ এক গোলে সমতায় ফেরান হেলো ভারেলা। বিশ্বকাপের নবাগত এ দল নিজেদের প্রথম বিশ্বকাপে এসে দ্বিতীয় ম্যাচেই ২ গোলের দেখা পেল।  আরও পড়ুনআরও পড়ুনঅবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে রুখে দিল ইরান

মাঠে নামার কিছুক্ষণ পরই গোল করেন হেলিও ভারেলা। জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম গোল।

গোলটি হয় উরুগুয়ের ডিফেন্ডার মাতিয়াস অলিভেরা ও গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভয়াবহ ভুল বোঝাবুঝিতে। বল ক্লিয়ার করতে গিয়ে অলিভেরা বলটিতে ঠিকমতো পা লাগাতে পারেননি। এদিকে মুসলেরা ছিলেন নিজের জায়গা থেকে অনেকটা এগিয়ে। সেই সুযোগে ভারেলা বলের কাছে পৌঁছে ভালোভাবে নিয়ন্ত্রণে নেন এবং দূরপাল্লার শটে বল জালে পাঠিয়ে দেন।

এই ম্যাচের পর ‘এইচ’ গ্রুপে স্পেন এখন ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে, উরুগুয়ে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে ও কেপ ভার্দে ২ পয়েন্ট নিয়ে তৃতীয়তে অবস্থান করছে। ২ ম্যাচে এক ড্র ও এক হার নিয়ে ১ পয়েন্ট পেয়ে চতুর্থতে আছে সৌদি আরব। 

এ গ্রুপের শেষ রাউন্ডে স্পেন-উরুগুয়ে ও সৌদি আরব-কেপ ভার্দে মুখোমুখি হবে। সেই ম্যাচের স্পেন জয় পেলে সৌদি আরবের সাথে ড্র করলেই ৩ পয়েন্ট নিয়ে ইতিহাস সৃষ্টি করে পরের রাউন্ডে চলে যাবে বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মত আসা দলটি।  


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ