ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

'প্রাইভেট টিউশনের নির্ভরতা কমিয়ে স্কুলেই মানসম্মত শিক্ষা নিশ্চিতের উদ্যোগ'

ববি হাজ্জাজ

'প্রাইভেট টিউশনের নির্ভরতা কমিয়ে স্কুলেই মানসম্মত শিক্ষা নিশ্চিতের উদ্যোগ'
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ । ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশে প্রাইভেট টিউশনের ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, এর কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রয়োজনীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

রোববার (৯ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের শিক্ষা ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ জন্য প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী করা, কর্মমুখী শিক্ষা চালু এবং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষা শেষ করার পরও অনেক শিক্ষার্থী মৌলিক বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে পারছে না। তাই ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থাকে আরও বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক করতে হবে।

শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ম্যাথ ল্যাব চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

একই সঙ্গে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান ববি হাজ্জাজ। তার মতে, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটি শিক্ষার একটি অপরিহার্য অংশ হওয়া উচিত।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিদ্যালয়েই শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে, যাতে প্রাইভেট টিউশনের ওপর নির্ভরতা কমে আসে।

ট্যাগ : প্রাথমিক শিক্ষা ববি হাজ্জাজ

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

'প্রাইভেট টিউশনের নির্ভরতা কমিয়ে স্কুলেই মানসম্মত শিক্ষা নিশ্চিতের উদ্যোগ'

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

দেশে প্রাইভেট টিউশনের ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, এর কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রয়োজনীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

রোববার (৯ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের শিক্ষা ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ জন্য প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী করা, কর্মমুখী শিক্ষা চালু এবং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষা শেষ করার পরও অনেক শিক্ষার্থী মৌলিক বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে পারছে না। তাই ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থাকে আরও বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক করতে হবে।

শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ম্যাথ ল্যাব চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

একই সঙ্গে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান ববি হাজ্জাজ। তার মতে, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটি শিক্ষার একটি অপরিহার্য অংশ হওয়া উচিত।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিদ্যালয়েই শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে, যাতে প্রাইভেট টিউশনের ওপর নির্ভরতা কমে আসে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ