ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কলম্বিয়ার নতুন প্রেসিডেন্টের প্রথম দিনেই দুই বোমা হামলা

ছবি : সংগৃহিত
ফলো করুন

কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই দেশটির বিভিন্ন এলাকায় দুটি বোমা হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ক্যালিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কট্টর ডানপন্থী নেতা দে লা এসপ্রিয়েলা। দায়িত্ব গ্রহণের পর তিনি মাদক ও সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।

শনিবার ভোরে ক্যালির কাছাকাছি একটি মহাসড়কের টোল বুথে বিস্ফোরণ ঘটে। কলম্বিয়ার সেনাবাহিনীর দাবি, ফার্কের (FARC) বিচ্ছিন্নতাবাদী সদস্যরা বিস্ফোরক ব্যবহার করে নির্মাণাধীন টোল বুথে হামলা চালায়।

সান্তান্দের দে কিলিচাও এলাকার প্যান-আমেরিকান মহাসড়কের ওই টোল বুথে হামলায় দুই নিরাপত্তাকর্মী আহত হন। ওই এলাকায় ইভান মোরোদিসকোর নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়ে প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা বলেন, দেশের অবকাঠামোর ওপর হামলা মানে দেশের উন্নয়ন ও অগ্রগতির ওপর আঘাত। এ ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

এর কয়েক ঘণ্টার মধ্যে দেশটির উত্তরাঞ্চলীয় সেসার প্রদেশে আরেকটি হামলার ঘটনা ঘটে। প্রায় এক হাজার কিলোমিটার দূরের ওই এলাকায় একটি পুলিশ স্টেশন লক্ষ্য করে বিস্ফোরক বহনকারী ড্রোন দিয়ে হামলা চালানো হয় বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এই হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হন। তবে হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

নতুন প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা নির্বাচনের সময় থেকেই সশস্ত্র গোষ্ঠী ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়ে আসছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলের নিরাপত্তা নীতির প্রশংসাও করেছেন।

কলম্বিয়ায় দীর্ঘদিনের সশস্ত্র সংঘাতের পর ২০১৬ সালে সরকারের সঙ্গে ফার্কের ঐতিহাসিক শান্তিচুক্তি হয়। তবে চুক্তি প্রত্যাখ্যান করা কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এখনো দেশটির বিভিন্ন অঞ্চলে সক্রিয় রয়েছে।

স্থানীয় বাসিন্দারা হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়ার কথা জানিয়েছেন। টোল বুথের কাছাকাছি বসবাসকারী এক বাসিন্দা জানান, বিস্ফোরণের ধাক্কায় তার বাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং পুরো এলাকায় ভয় ছড়িয়ে পড়ে।

নতুন সরকারের শুরুতেই এসব হামলা কলম্বিয়ার দীর্ঘদিনের নিরাপত্তা সংকট মোকাবিলায় প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলার সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

সূত্র: এএফপি

ট্যাগ : কলম্বিয়া বোমা হামলা

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কলম্বিয়ার নতুন প্রেসিডেন্টের প্রথম দিনেই দুই বোমা হামলা

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ