ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আগামীকাল, যেভাবে জানা যাবে

ফাইল ছবি
ফলো করুন

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। একই সময়ে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।

শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করেও পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবেন।

অনলাইনে ফল দেখার পদ্ধতি:

ফলাফল দেখতে প্রথমে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর Examination অপশন থেকে SSC/Dakhil নির্বাচন করতে হবে। পরীক্ষার বছর হিসেবে ২০২৬ নির্বাচন করে সংশ্লিষ্ট বোর্ডের নাম, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। সবশেষে নিরাপত্তা ক্যাপচা পূরণ করে Submit করলে ফলাফল দেখা যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ফলাফল সংগ্রহ করতে হবে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে।

এসএমএসে ফল দেখার নিয়ম:

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ:
SSC Dha 123456 2026 লিখে পাঠাতে হবে 16140 নম্বরে।

ফিরতি এসএমএসে পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে।

মাদ্রাসা শিক্ষার্থীদের ক্ষেত্রে ফল জানতে আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। কারিগরি শিক্ষা বোর্ডের ফল জানতে SSC লিখে বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফলাফল দেখতে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট কর্নারে প্রবেশ করতে হবে। এরপর প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। তাত্ত্বিক পরীক্ষা শেষ হয় ২০ মে এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ৭ থেকে ১৪ জুন পর্যন্ত।

১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় অংশ নেয় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

ট্যাগ : শিক্ষা এসএসসি

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আগামীকাল, যেভাবে জানা যাবে

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ