ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চার দিনের সফরে সিঙ্গাপুর গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফাইল ছবি
ফলো করুন

চার দিনের সরকারি সফরে সিঙ্গাপুর গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটি মন্ত্রিসভার কোনো সদস্যের প্রথম সরকারি সিঙ্গাপুর সফর।

রোববার (৯ আগস্ট) সকালে ঢাকা ছাড়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সফর শেষে আগামী ১২ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

সফরকালে শামা ওবায়েদ সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকারনিয়ান বিন আবদুল রহিম এবং জনশক্তিবিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ ভাসু দাশের সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, প্রযুক্তি এবং উন্নয়ন সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে তিনি সিঙ্গাপুরের অন্যতম বৃহৎ বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনাল এবং আধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টুয়াসওয়ান পরিদর্শন করবেন।

বর্তমানে সিঙ্গাপুরে প্রায় দেড় লাখ বাংলাদেশি নাগরিক বসবাস করছেন। তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রবাসী বাংলাদেশিদের অবদানের স্বীকৃতি দিতে সিঙ্গাপুরে আয়োজিত ‘রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে শামা ওবায়েদের।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকারের পক্ষ থেকে এই সফর বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশেষ করে বন্দর ও লজিস্টিকস, বিনিয়োগ, প্রযুক্তি, দক্ষ জনশক্তি এবং টেকসই উন্নয়ন খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে এই সফরে গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ : শামা ওবায়েদ সিঙ্গাপুর

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চার দিনের সফরে সিঙ্গাপুর গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

চার দিনের সরকারি সফরে সিঙ্গাপুর গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটি মন্ত্রিসভার কোনো সদস্যের প্রথম সরকারি সিঙ্গাপুর সফর।

রোববার (৯ আগস্ট) সকালে ঢাকা ছাড়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সফর শেষে আগামী ১২ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

সফরকালে শামা ওবায়েদ সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকারনিয়ান বিন আবদুল রহিম এবং জনশক্তিবিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ ভাসু দাশের সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, প্রযুক্তি এবং উন্নয়ন সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে তিনি সিঙ্গাপুরের অন্যতম বৃহৎ বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনাল এবং আধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টুয়াসওয়ান পরিদর্শন করবেন।

বর্তমানে সিঙ্গাপুরে প্রায় দেড় লাখ বাংলাদেশি নাগরিক বসবাস করছেন। তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রবাসী বাংলাদেশিদের অবদানের স্বীকৃতি দিতে সিঙ্গাপুরে আয়োজিত ‘রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে শামা ওবায়েদের।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকারের পক্ষ থেকে এই সফর বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশেষ করে বন্দর ও লজিস্টিকস, বিনিয়োগ, প্রযুক্তি, দক্ষ জনশক্তি এবং টেকসই উন্নয়ন খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে এই সফরে গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ