ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান

শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান |সংগৃহীত
ফলো করুন

জুলাই গণঅভ্যুত্থান নিজ ঘরের বারান্দায় পুলিশের গুলিতে নিহত শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান।

শনিবার (৮ আগস্ট) রাত ৯টায় জামায়াত আমির নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।

জামায়াত আমির উত্তরা ৯ নম্বর সেক্টরে নাইমা সুলতানার বাসায় আসবেন শুনে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ ভিড় করেন। এ সময় সমবেত জনতার উদ্দেশে এক সংক্ষিপ্ত বক্তব্য দেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান। তিনি বলেন, আমি বহু শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছি। কিন্তু আমি খুবই দুঃখিত যে, শহীদ নাইমা সুলতানার পরিবার আমার কাছাকাছি হওয়ার পরেও অনেক সময় লেগে গেল দেখা করতে। তিনি শহীদের পরিবারের জন্য দোয়া করেন। শহীদের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার ঘোষণা দেন। দেশ এবং জাতীর কল্যাণ ও মঙ্গল কামনা করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পশ্চিম থানা আমির মাজহারুল ইসলাম, তুরাগ মধ্য থানা আমির গাজী মনির হোসাইন, তুরাগ উত্তর আমির আলী হোসাইন মুরাদ, অধ্যক্ষ আশরাফুল হক, ইসরাফিল হোসেন, কামরুল হাসান, ফিরোজ আলমসহ অন্য নেতারা।

ট্যাগ : বাংলাদেশ জামায়াতে ইসলামী ডা: শফিকুর রহমান জুলাই শহীদ

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থান নিজ ঘরের বারান্দায় পুলিশের গুলিতে নিহত শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান।

শনিবার (৮ আগস্ট) রাত ৯টায় জামায়াত আমির নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।

জামায়াত আমির উত্তরা ৯ নম্বর সেক্টরে নাইমা সুলতানার বাসায় আসবেন শুনে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ ভিড় করেন। এ সময় সমবেত জনতার উদ্দেশে এক সংক্ষিপ্ত বক্তব্য দেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান। তিনি বলেন, আমি বহু শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছি। কিন্তু আমি খুবই দুঃখিত যে, শহীদ নাইমা সুলতানার পরিবার আমার কাছাকাছি হওয়ার পরেও অনেক সময় লেগে গেল দেখা করতে। তিনি শহীদের পরিবারের জন্য দোয়া করেন। শহীদের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার ঘোষণা দেন। দেশ এবং জাতীর কল্যাণ ও মঙ্গল কামনা করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পশ্চিম থানা আমির মাজহারুল ইসলাম, তুরাগ মধ্য থানা আমির গাজী মনির হোসাইন, তুরাগ উত্তর আমির আলী হোসাইন মুরাদ, অধ্যক্ষ আশরাফুল হক, ইসরাফিল হোসেন, কামরুল হাসান, ফিরোজ আলমসহ অন্য নেতারা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ