ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

ছবি: সংগৃহীত
ফলো করুন

নারায়ণগঞ্জের বন্দরে ক্রাউন সিমেন্টের একটি গাড়ির গ্যাস সিলিন্ডার ঝালাই করার সময় বিস্ফোরণে শেখ রফিক (৬০) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বন্দর থানার ঢাকেশ্বরী মন্দির এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মুস্তাফিজ জানান, শেখ রফিক ক্রাউন সিমেন্টে ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। দুপুরে একটি গাড়িতে ঝালাইয়ের কাজ করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

মুস্তাফিজ আরও জানান, শেখ রফিকের বাড়ি কক্সবাজারের রামু এলাকায়। তার বাবার নাম মৃত শেখ জয়নুদ্দিন আহমেদ। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের বন্দর থানার ক্রাউন সিমেন্ট ১ নম্বর ঢাকেশ্বরী এলাকায় বসবাস করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চিকিৎসকেরা শেখ রফিককে মৃত ঘোষণা করেছেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ট্যাগ : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নারায়ণগঞ্জ

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে ক্রাউন সিমেন্টের একটি গাড়ির গ্যাস সিলিন্ডার ঝালাই করার সময় বিস্ফোরণে শেখ রফিক (৬০) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বন্দর থানার ঢাকেশ্বরী মন্দির এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মুস্তাফিজ জানান, শেখ রফিক ক্রাউন সিমেন্টে ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। দুপুরে একটি গাড়িতে ঝালাইয়ের কাজ করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

মুস্তাফিজ আরও জানান, শেখ রফিকের বাড়ি কক্সবাজারের রামু এলাকায়। তার বাবার নাম মৃত শেখ জয়নুদ্দিন আহমেদ। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের বন্দর থানার ক্রাউন সিমেন্ট ১ নম্বর ঢাকেশ্বরী এলাকায় বসবাস করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চিকিৎসকেরা শেখ রফিককে মৃত ঘোষণা করেছেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ