ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের যানবাহন উপহার দিলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কয়েকজনের আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য যানবাহন উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এসব যানবাহন তুলে দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী তাদের শারীরিক অবস্থা, পরিবারের পরিস্থিতি এবং জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন।

নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা ও মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখকে একটি সিএনজি অটোরিকশা দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর-১০ এলাকায় অংশ নেওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন। তার শরীরে ৩৬টি গুলির স্প্লিনটার বিদ্ধ হয়। বর্তমানে সিএনজি চালিয়ে নিজের পড়াশোনার পাশাপাশি পরিবারের খরচ চালান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আজিজ শেখকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফারকে দেওয়া হয়েছে দুটি প্যাডেলচালিত রিকশা। আন্দোলনের সময় রাজধানীর মহাখালী এলাকায় তিনি আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহ করেন এবং নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দেন। উপহার পাওয়া একটি রিকশা নিজে চালিয়ে এবং অন্যটি ভাড়া দিয়ে আয় করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

এ ছাড়া বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকেও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেওয়ার কথা জানানো হয়েছে। কর্মসংস্থানের অভাবে তিনি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপহার দেওয়া যানবাহনগুলো কীভাবে ব্যবহার করা হবে, তা দেখেন। পাশাপাশি নিরাপদে এসব যানবাহন নিয়ে গন্তব্যে পৌঁছানোর বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের যানবাহন উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কয়েকজনের আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য যানবাহন উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এসব যানবাহন তুলে দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী তাদের শারীরিক অবস্থা, পরিবারের পরিস্থিতি এবং জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন।

নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা ও মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখকে একটি সিএনজি অটোরিকশা দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর-১০ এলাকায় অংশ নেওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন। তার শরীরে ৩৬টি গুলির স্প্লিনটার বিদ্ধ হয়। বর্তমানে সিএনজি চালিয়ে নিজের পড়াশোনার পাশাপাশি পরিবারের খরচ চালান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আজিজ শেখকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফারকে দেওয়া হয়েছে দুটি প্যাডেলচালিত রিকশা। আন্দোলনের সময় রাজধানীর মহাখালী এলাকায় তিনি আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহ করেন এবং নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দেন। উপহার পাওয়া একটি রিকশা নিজে চালিয়ে এবং অন্যটি ভাড়া দিয়ে আয় করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

এ ছাড়া বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকেও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেওয়ার কথা জানানো হয়েছে। কর্মসংস্থানের অভাবে তিনি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপহার দেওয়া যানবাহনগুলো কীভাবে ব্যবহার করা হবে, তা দেখেন। পাশাপাশি নিরাপদে এসব যানবাহন নিয়ে গন্তব্যে পৌঁছানোর বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ