ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লেবাননে ফিরতে শুরু করেছেন ৮ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ: জাতিসংঘ

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের তীব্রতা কিছুটা কমে আসায় লেবাননে বাস্তুচ্যুত মানুষের নিজ নিজ এলাকায় ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, সংঘাতের কারণে ঘরছাড়া হওয়া বিপুল সংখ্যক মানুষ ধীরে ধীরে নিজেদের বসতবাড়িতে ফিরে যাচ্ছেন।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী সংস্থা ওসিএইচএর সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩০ জুলাই পর্যন্ত অন্তত ৮ লাখ ২১ হাজার ৭৭ জন বাস্তুচ্যুত ব্যক্তি নিজ নিজ এলাকায় ফিরে গেছেন।

তবে সংস্থাটি জানিয়েছে, প্রত্যাবাসন শুরু হলেও এখনো ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ নিজ বাড়িতে ফিরতে পারেননি। তাদের মধ্যে প্রায় ২৬ হাজার মানুষ সরকারি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, বাস্তুচ্যুত মানুষের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ করছে।

সূত্র: ডন

ট্যাগ : লেবানন জাতিসংঘ হিজবুল্লাহ ইসরায়েল

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

লেবাননে ফিরতে শুরু করেছেন ৮ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ: জাতিসংঘ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের তীব্রতা কিছুটা কমে আসায় লেবাননে বাস্তুচ্যুত মানুষের নিজ নিজ এলাকায় ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, সংঘাতের কারণে ঘরছাড়া হওয়া বিপুল সংখ্যক মানুষ ধীরে ধীরে নিজেদের বসতবাড়িতে ফিরে যাচ্ছেন।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী সংস্থা ওসিএইচএর সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩০ জুলাই পর্যন্ত অন্তত ৮ লাখ ২১ হাজার ৭৭ জন বাস্তুচ্যুত ব্যক্তি নিজ নিজ এলাকায় ফিরে গেছেন।

তবে সংস্থাটি জানিয়েছে, প্রত্যাবাসন শুরু হলেও এখনো ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ নিজ বাড়িতে ফিরতে পারেননি। তাদের মধ্যে প্রায় ২৬ হাজার মানুষ সরকারি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, বাস্তুচ্যুত মানুষের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ করছে।

সূত্র: ডন

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ