ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ

সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ
ফাইল ছবি
ফলো করুন

সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিরোধী দল এখনো কমিটিতে প্রতিনিধি না দেওয়ায় ১২ সদস্যকে নিয়েই প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রথম বৈঠকে সদস্যদের পরিচিতি এবং পরবর্তী বৈঠকগুলোর আলোচ্যসূচি নির্ধারণ করা হতে পারে। দ্বিতীয় বৈঠক থেকে সংবিধানের বিভিন্ন ধারা সংশোধনের বিষয়ে বিস্তারিত ও কার্যকর আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের দাবির ধারাবাহিকতায় সংবিধান সংশোধনের উদ্যোগ নেয় সরকার। ক্ষমতার ভারসাম্য, নির্বাহী বিভাগের কর্তৃত্ব, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দল, বিশেষজ্ঞ ও নাগরিক সমাজে আলোচনা চলছে।

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গত ১৩ জুলাই জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়। ১৭ সদস্যের কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি পদ খালি রাখা হয়েছে। বিরোধী দল নাম দিলে পরবর্তী সময়ে তাদের প্রতিনিধিদের যুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে।

কমিটির সভাপতি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম, মোহাম্মদ আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, জোনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিব রহমান পার্থ, মোহাম্মদ নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল ও মোহাম্মদ অলিউল্লাহ।

ট্যাগ : জাতীয় সংসদ সালাহউদ্দিন আহমদ সংবিধান সংবিধান সংশোধন কমিটি

বাংলা ভিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিরোধী দল এখনো কমিটিতে প্রতিনিধি না দেওয়ায় ১২ সদস্যকে নিয়েই প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রথম বৈঠকে সদস্যদের পরিচিতি এবং পরবর্তী বৈঠকগুলোর আলোচ্যসূচি নির্ধারণ করা হতে পারে। দ্বিতীয় বৈঠক থেকে সংবিধানের বিভিন্ন ধারা সংশোধনের বিষয়ে বিস্তারিত ও কার্যকর আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের দাবির ধারাবাহিকতায় সংবিধান সংশোধনের উদ্যোগ নেয় সরকার। ক্ষমতার ভারসাম্য, নির্বাহী বিভাগের কর্তৃত্ব, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দল, বিশেষজ্ঞ ও নাগরিক সমাজে আলোচনা চলছে।

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গত ১৩ জুলাই জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়। ১৭ সদস্যের কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি পদ খালি রাখা হয়েছে। বিরোধী দল নাম দিলে পরবর্তী সময়ে তাদের প্রতিনিধিদের যুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে।

কমিটির সভাপতি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম, মোহাম্মদ আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, জোনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিব রহমান পার্থ, মোহাম্মদ নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল ও মোহাম্মদ অলিউল্লাহ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ