রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান সাইফুল হক।
সাইফুল হক আশা প্রকাশ করেন, রাষ্ট্রের প্রধান অভিভাবক হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী ধারাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
জবাবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং দেশের গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে দলটির নেতাকর্মীসহ সাধারণ মানুষের সাহসী ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।