ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরান যুদ্ধ গোটা অঞ্চলের নিরাপত্তার বিরুদ্ধে: বাগাই

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তার বিরুদ্ধে যুদ্ধ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, এই যুদ্ধ গোটা অঞ্চল এবং এখানকার সব দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।

বাগাই বলেন, গত পাঁচ মাসে দেখা গেছে, এ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি এবং পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর ভূখণ্ড ও সামরিক স্থাপনা ব্যবহারের ফলে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা আরও প্রকট হয়েছে।

বর্তমান পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে আঞ্চলিক দেশগুলোর নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগ নেওয়াকে স্বাভাবিক বলেও মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

তিনি বলেন, চলমান সংঘাত কোনো একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর পড়ছে।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল ইসমাইল বাগাই

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ইরান যুদ্ধ গোটা অঞ্চলের নিরাপত্তার বিরুদ্ধে: বাগাই

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তার বিরুদ্ধে যুদ্ধ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, এই যুদ্ধ গোটা অঞ্চল এবং এখানকার সব দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।

বাগাই বলেন, গত পাঁচ মাসে দেখা গেছে, এ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি এবং পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর ভূখণ্ড ও সামরিক স্থাপনা ব্যবহারের ফলে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা আরও প্রকট হয়েছে।

বর্তমান পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে আঞ্চলিক দেশগুলোর নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগ নেওয়াকে স্বাভাবিক বলেও মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

তিনি বলেন, চলমান সংঘাত কোনো একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর পড়ছে।

সূত্র: আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ