ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আইভরি কোস্টকে হারিয়ে ১২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানি

ছবি: সংগৃহীত
ফলো করুন

২০২৬ বিশ্বকাপে দীর্ঘদিনের হতাশা কাটিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে জার্মানি। গ্রুপ ‘ই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ৩২-এ ওঠার টিকিট কেটেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

টরন্টোর বিএমও ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় তুলে নেয় জার্মানি। ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর এই প্রথম তারা বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছাতে সক্ষম হলো।

ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম গোল পায় আইভরি কোস্ট। ৩০তম মিনিটে ইয়ান দিওমান্দের পাস থেকে ফ্রাঙ্ক কেসি গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে জার্মানি দুটি গোল করলেও ফাউলের কারণে সেগুলো বাতিল হয়ে যায়।

বিরতির পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কোচ ইউলিয়ান নাগেলসম্যানের বদলি খেলোয়াড় ডেনিজ উন্দাভ। মাঠে নামার আট মিনিট পর, ৬৮তম মিনিটে নাদিয়েম আমিরির ক্রস থেকে দুর্দান্ত ভলিতে সমতা ফেরান তিনি।

এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে আবারও আঘাত হানেন উন্দাভ। ফেলিক্স নমেচার পাস থেকে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়িয়ে জার্মানির জয় নিশ্চিত করেন এই ফরোয়ার্ড। তার জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় ডাই মানশাফট।

এই জয়ের ফলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে তাদের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৪১-এ।

অন্যদিকে, পরাজিত হলেও আইভরি কোস্ট এখনো নকআউট পর্বের দৌড়ে রয়েছে। শেষ ম্যাচে কুরাসাওকে হারাতে পারলে তাদের সামনে পরের রাউন্ডে ওঠার সুযোগ থাকবে।

চলতি বিশ্বকাপে ডেনিজ উন্দাভের পারফরম্যান্স বিশেষভাবে নজর কাড়ছে। জার্মানির হয়ে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৯, আর এবারের বিশ্বকাপে তিনটি গোলই এসেছে বদলি হিসেবে মাঠে নেমে।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ জার্মানি আইভরি কোস্ট

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে ১২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানি

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

২০২৬ বিশ্বকাপে দীর্ঘদিনের হতাশা কাটিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে জার্মানি। গ্রুপ ‘ই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ৩২-এ ওঠার টিকিট কেটেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

টরন্টোর বিএমও ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় তুলে নেয় জার্মানি। ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর এই প্রথম তারা বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছাতে সক্ষম হলো।

ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম গোল পায় আইভরি কোস্ট। ৩০তম মিনিটে ইয়ান দিওমান্দের পাস থেকে ফ্রাঙ্ক কেসি গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে জার্মানি দুটি গোল করলেও ফাউলের কারণে সেগুলো বাতিল হয়ে যায়।

বিরতির পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কোচ ইউলিয়ান নাগেলসম্যানের বদলি খেলোয়াড় ডেনিজ উন্দাভ। মাঠে নামার আট মিনিট পর, ৬৮তম মিনিটে নাদিয়েম আমিরির ক্রস থেকে দুর্দান্ত ভলিতে সমতা ফেরান তিনি।

এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে আবারও আঘাত হানেন উন্দাভ। ফেলিক্স নমেচার পাস থেকে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়িয়ে জার্মানির জয় নিশ্চিত করেন এই ফরোয়ার্ড। তার জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় ডাই মানশাফট।

এই জয়ের ফলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে তাদের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৪১-এ।

অন্যদিকে, পরাজিত হলেও আইভরি কোস্ট এখনো নকআউট পর্বের দৌড়ে রয়েছে। শেষ ম্যাচে কুরাসাওকে হারাতে পারলে তাদের সামনে পরের রাউন্ডে ওঠার সুযোগ থাকবে।

চলতি বিশ্বকাপে ডেনিজ উন্দাভের পারফরম্যান্স বিশেষভাবে নজর কাড়ছে। জার্মানির হয়ে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৯, আর এবারের বিশ্বকাপে তিনটি গোলই এসেছে বদলি হিসেবে মাঠে নেমে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ