ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে: প্রেস সচিব

সংগৃহীত ছবি
ফলো করুন

দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে আহত ও নিহত ব্যক্তিদের অবদান রাষ্ট্র কখনো ভুলবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। পর্যায়ক্রমে তাদের রাষ্ট্রীয় সম্মান ও সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

রোববার (২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

সালেহ শিবলী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাসে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন, আহত হয়েছেন এবং পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেছেন। রাষ্ট্র পর্যায়ক্রমে প্রত্যেকের ত্যাগের মূল্যায়ন করবে। তবে এ জন্য কিছুটা ধৈর্য ধরতে হবে।

আন্দোলনে নিহত ও আহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দীর্ঘদিনের আন্দোলনে আহত ও নিহত ব্যক্তিদের পর্যায়ক্রমে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি, অর্থনৈতিক চাপ এবং আগের সরকারের রেখে যাওয়া বিভিন্ন সংকট মোকাবিলা করছে। এসব কারণে অনেক কাজ বাস্তবায়নে সময় লাগছে।

নিরাপদ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে উল্লেখ করে সালেহ শিবলী বলেন, দেশের প্রত্যেক নাগরিক নিরাপত্তা পাওয়ার অধিকার রাখেন। শহীদদের স্বপ্নের নিরাপদ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ নির্মাণে সাংবাদিক, আলোকচিত্রীসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নেতারাসহ সাংবাদিক ও আলোকচিত্রীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : সালেহ শিবলী আন্দোলনে হতাহত রাষ্ট্রীয় স্বীকৃতি

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে: প্রেস সচিব

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে আহত ও নিহত ব্যক্তিদের অবদান রাষ্ট্র কখনো ভুলবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। পর্যায়ক্রমে তাদের রাষ্ট্রীয় সম্মান ও সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

রোববার (২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

সালেহ শিবলী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাসে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন, আহত হয়েছেন এবং পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেছেন। রাষ্ট্র পর্যায়ক্রমে প্রত্যেকের ত্যাগের মূল্যায়ন করবে। তবে এ জন্য কিছুটা ধৈর্য ধরতে হবে।

আন্দোলনে নিহত ও আহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দীর্ঘদিনের আন্দোলনে আহত ও নিহত ব্যক্তিদের পর্যায়ক্রমে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি, অর্থনৈতিক চাপ এবং আগের সরকারের রেখে যাওয়া বিভিন্ন সংকট মোকাবিলা করছে। এসব কারণে অনেক কাজ বাস্তবায়নে সময় লাগছে।

নিরাপদ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে উল্লেখ করে সালেহ শিবলী বলেন, দেশের প্রত্যেক নাগরিক নিরাপত্তা পাওয়ার অধিকার রাখেন। শহীদদের স্বপ্নের নিরাপদ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ নির্মাণে সাংবাদিক, আলোকচিত্রীসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নেতারাসহ সাংবাদিক ও আলোকচিত্রীরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ