ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আইসিসির নতুন বিশ্বকাপ ফরম্যাটে থাকছে ১৪ দল

ছবি: সংগৃহীত
ফলো করুন

আইসিসি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট ঘোষণা করেছে। নতুন কাঠামো অনুযায়ী, এবার বিশ্বকাপে অংশ নেবে ১৪টি দল। একই সঙ্গে টুর্নামেন্টকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে তিন ধাপের প্রতিযোগিতা পদ্ধতি চালু করা হয়েছে।

নতুন ফরম্যাটে দলসংখ্যা বাড়ার পাশাপাশি ম্যাচের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে দলগুলোকে একাধিক ধাপ অতিক্রম করতে হবে, ফলে আগের তুলনায় বেশি ম্যাচ খেলতে হবে অংশগ্রহণকারী দেশগুলোকে।

প্রথম ধাপের নাম রাখা হয়েছে ‘সুপার সিরিজ’। এ পর্বে র‌্যাঙ্কিং বা বাছাইপর্বের নিচের দিকে থাকা তিনটি দল রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অপরের বিপক্ষে খেলবে। এই তিন দলের মধ্যে শীর্ষস্থান অর্জনকারী একটি দলই দ্বিতীয় ধাপে খেলার সুযোগ পাবে।

দ্বিতীয় ধাপে মোট ১২টি দল অংশ নেবে। এখানে আগে থেকেই অপেক্ষমাণ ১১টি দলের সঙ্গে ‘সুপার সিরিজ’ থেকে উঠে আসা একটি দল যুক্ত হবে। ছয়টি করে দল নিয়ে দুটি গ্রুপ গঠন করা হবে এবং প্রতিটি দল নিজ গ্রুপের অন্য দলগুলোর বিপক্ষে খেলবে। দুই গ্রুপের শীর্ষ তিনটি করে মোট ছয়টি দল সরাসরি পরবর্তী পর্বে উঠবে। এছাড়া দুই গ্রুপের চতুর্থ স্থান অর্জনকারী দলগুলোর মধ্যে সেরা একটি দলও পরবর্তী ধাপে জায়গা করে নেবে।

তৃতীয় ধাপ ‘সুপার ৭’-এ সাতটি দল অংশ নেবে। এই পর্বে প্রতিটি দল অন্য সব দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। মোট ২১টি ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

সেমিফাইনালে ‘সুপার ৭’ পর্বের শীর্ষ দলটি চতুর্থ স্থানে থাকা দলের মুখোমুখি হবে। অন্য সেমিফাইনালে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল দুটি খেলবে। দুই সেমিফাইনালের বিজয়ীরা ফাইনালে শিরোপার লড়াইয়ে অংশ নেবে।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। টুর্নামেন্টের জন্য মোট ১২টি ভেন্যু চূড়ান্ত করেছে আইসিসি। এর মধ্যে দক্ষিণ আফ্রিকায় ৮টি, জিম্বাবুয়েতে ৩টি এবং নামিবিয়ায় ১টি ভেন্যু রাখা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার ভেন্যুগুলোর মধ্যে রয়েছে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম, সেঞ্চুরিয়ন, কেপটাউনের নিউল্যান্ডস, ডারবানের কিংসমিড, গকেবেরহার সেন্ট জর্জস পার্ক, ব্লুমফন্টেইনের মাঙ্গাউং ওভাল, পার্লের বোল্যান্ড পার্ক এবং কুগোম্পো সিটির বাফেলো পার্ক। জিম্বাবুয়ের ভেন্যুগুলো হলো হারারে স্পোর্টস ক্লাব, কুইন্স স্পোর্টস ক্লাব এবং ভিক্টোরিয়া ফলসের মুসি-ওয়া-টুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নামিবিয়ার একমাত্র ভেন্যু হিসেবে রাখা হয়েছে উইন্ডহেকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড।

ট্যাগ : আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ ক্রিকেট বিশ্বকাপ

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আইসিসির নতুন বিশ্বকাপ ফরম্যাটে থাকছে ১৪ দল

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ