ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গোলরক্ষক রোমের দুর্দান্ত নৈপুণ্যে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কুরাসাও

ছবি: সংগৃহীত
ফলো করুন

বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণেই ইতিহাস গড়েছে কুরাসাও। শক্তিশালী ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো পয়েন্ট অর্জন করেছে ক্যারিবীয় দেশটি। এই ঐতিহাসিক সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন অভিজ্ঞ গোলরক্ষক এলয় রোম।

৩৭ বছর বয়সী রোম পুরো ম্যাচজুড়ে অসাধারণ দৃঢ়তার সঙ্গে গোলপোস্ট সামলান। ইকুয়েডরের একের পর এক আক্রমণ প্রতিহত করে তিনি দলকে হার এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার দুর্দান্ত পারফরম্যান্সে বারবার হতাশ হতে হয় দক্ষিণ আমেরিকার প্রতিনিধিদের।

ম্যাচে ইকুয়েডর মোট ২৮টি শট নেয়। তবে কুরাসাওয়ের গোলরক্ষক রোম ১৫টি সেভ করে প্রতিপক্ষকে গোলবঞ্চিত রাখেন। তার এই অসাধারণ কীর্তি বিশ্বকাপের ইতিহাসেও নতুন রেকর্ড গড়েছে।

তথ্য অনুযায়ী, ১৯৬৬ সালের পর বিশ্বকাপের ৯০ মিনিটের কোনো ম্যাচে একজন গোলরক্ষকের সর্বোচ্চ সেভের রেকর্ড এখন এলয় রোমের দখলে। এর আগে ১৯৭৮ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে পেরুর গোলরক্ষক র্যামন কুইরোগা ১৩টি সেভ করে এই রেকর্ড গড়েছিলেন।

যদিও বিশ্বকাপের এক ম্যাচে সর্বাধিক সেভের সামগ্রিক রেকর্ড এখনও যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ডের দখলে রয়েছে। ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে অতিরিক্ত সময়সহ ১২০ মিনিটের ম্যাচে তিনি ১৬টি সেভ করেছিলেন। তবে মাত্র ৯০ মিনিটে ১৫টি সেভ করে রোম নিজের পারফরম্যান্সকে বিশেষ উচ্চতায় নিয়ে গেছেন।

অন্যদিকে, কুরাসাও আক্রমণভাগে খুব বেশি সুযোগ তৈরি করতে না পারলেও রক্ষণভাগে ছিল সংগঠিত। দলের রক্ষণব্যূহকে নেতৃত্ব দিয়ে রোম গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিশ্চিত করেন। ইকুয়েডরের গোলরক্ষক হারনান গালিনদেজও কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করলেও ম্যাচের আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন কুরাসাওয়ের এই অভিজ্ঞ গোলরক্ষক।

বিশ্বকাপে প্রথম পয়েন্ট অর্জনের স্মরণীয় দিনে এলয় রোমের অনবদ্য পারফরম্যান্স কুরাসাওয়ের ফুটবল ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছে। তার হাত ধরেই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট তুলে নিয়ে বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস লিখেছে দলটি।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ কুরাসাও ইকুয়েডর

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

গোলরক্ষক রোমের দুর্দান্ত নৈপুণ্যে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কুরাসাও

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণেই ইতিহাস গড়েছে কুরাসাও। শক্তিশালী ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো পয়েন্ট অর্জন করেছে ক্যারিবীয় দেশটি। এই ঐতিহাসিক সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন অভিজ্ঞ গোলরক্ষক এলয় রোম।

৩৭ বছর বয়সী রোম পুরো ম্যাচজুড়ে অসাধারণ দৃঢ়তার সঙ্গে গোলপোস্ট সামলান। ইকুয়েডরের একের পর এক আক্রমণ প্রতিহত করে তিনি দলকে হার এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার দুর্দান্ত পারফরম্যান্সে বারবার হতাশ হতে হয় দক্ষিণ আমেরিকার প্রতিনিধিদের।

ম্যাচে ইকুয়েডর মোট ২৮টি শট নেয়। তবে কুরাসাওয়ের গোলরক্ষক রোম ১৫টি সেভ করে প্রতিপক্ষকে গোলবঞ্চিত রাখেন। তার এই অসাধারণ কীর্তি বিশ্বকাপের ইতিহাসেও নতুন রেকর্ড গড়েছে।

তথ্য অনুযায়ী, ১৯৬৬ সালের পর বিশ্বকাপের ৯০ মিনিটের কোনো ম্যাচে একজন গোলরক্ষকের সর্বোচ্চ সেভের রেকর্ড এখন এলয় রোমের দখলে। এর আগে ১৯৭৮ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে পেরুর গোলরক্ষক র্যামন কুইরোগা ১৩টি সেভ করে এই রেকর্ড গড়েছিলেন।

যদিও বিশ্বকাপের এক ম্যাচে সর্বাধিক সেভের সামগ্রিক রেকর্ড এখনও যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ডের দখলে রয়েছে। ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে অতিরিক্ত সময়সহ ১২০ মিনিটের ম্যাচে তিনি ১৬টি সেভ করেছিলেন। তবে মাত্র ৯০ মিনিটে ১৫টি সেভ করে রোম নিজের পারফরম্যান্সকে বিশেষ উচ্চতায় নিয়ে গেছেন।

অন্যদিকে, কুরাসাও আক্রমণভাগে খুব বেশি সুযোগ তৈরি করতে না পারলেও রক্ষণভাগে ছিল সংগঠিত। দলের রক্ষণব্যূহকে নেতৃত্ব দিয়ে রোম গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিশ্চিত করেন। ইকুয়েডরের গোলরক্ষক হারনান গালিনদেজও কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করলেও ম্যাচের আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন কুরাসাওয়ের এই অভিজ্ঞ গোলরক্ষক।

বিশ্বকাপে প্রথম পয়েন্ট অর্জনের স্মরণীয় দিনে এলয় রোমের অনবদ্য পারফরম্যান্স কুরাসাওয়ের ফুটবল ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছে। তার হাত ধরেই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট তুলে নিয়ে বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস লিখেছে দলটি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ