ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারত ও চীনকে লক্ষ্য করে মার্কিন নিষেধাজ্ঞা বিল

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাশিয়া ও ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর লক্ষ্যে প্রস্তাবিত একটি গুরুত্বপূর্ণ বিল মার্কিন সিনেটে প্রথম প্রক্রিয়াগত বাধা অতিক্রম করেছে। প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের উদ্যোগে তৈরি বিলটির পক্ষে ভোট দিয়েছেন ৮৬ জন সিনেটর। বিপক্ষে ভোট পড়েছে ১২টি।

তবে এই ভোটের মাধ্যমে বিলটি চূড়ান্তভাবে পাস হয়নি। সিনেটে আরও বিতর্ক, সংশোধনী ও ভোটাভুটির পর এটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রতিনিধি পরিষদে পাঠানো হবে।

প্রস্তাবিত আইনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাসের শীর্ষ ক্রেতা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। রুশ জ্বালানির বড় ক্রেতা হিসেবে ভারত ও চীনকে এই ব্যবস্থার প্রধান লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে।

বিলটিতে রাশিয়ার সরকারি কর্মকর্তা, প্রভাবশালী ব্যবসায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞার প্রস্তাব রয়েছে। নিষেধাজ্ঞা এড়িয়ে রুশ তেল পরিবহনে ব্যবহৃত পুরোনো ও গোপন মালিকানাধীন জাহাজের বহর, যা ‘শ্যাডো ফ্লিট’ নামে পরিচিত, সেটিও নতুন বিধিনিষেধের আওতায় আসতে পারে।

তবে রাশিয়া থেকে মোট চাহিদার ১৫ শতাংশের কম প্রাকৃতিক গ্যাস আমদানি করে এবং ধীরে ধীরে নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে, এমন দেশকে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে। জাতীয় স্বার্থ বিবেচনায় মার্কিন প্রেসিডেন্ট নির্দিষ্ট নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিলও করতে পারবেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে বিলটির সংশোধিত সংস্করণে ইরানের জ্বালানি, অস্ত্র এবং সংশ্লিষ্ট খাতে অর্থায়ন ঠেকাতে বিদ্যমান কয়েকটি নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ব্যবস্থাও যুক্ত করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওয়াশিংটন সফর ও সিনেটর গ্রাহামের স্মরণানুষ্ঠানের দিন বিলটি সিনেটে উত্থাপন করা হয়। রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত গ্রাহাম এক বছরের বেশি সময় ধরে বিলটির পক্ষে সমর্থন তৈরির চেষ্টা করেছিলেন।

বিলের সমর্থকেরা বলছেন, রুশ জ্বালানি রপ্তানি থেকে আসা অর্থ কমাতে পারলে ইউক্রেন যুদ্ধ পরিচালনায় মস্কোর আর্থিক সক্ষমতা দুর্বল হবে। তবে কয়েকজন ডেমোক্র্যাট সিনেটর আশঙ্কা প্রকাশ করেছেন, প্রেসিডেন্টকে ব্যাপক শুল্ক আরোপের ক্ষমতা দিলে আমদানি করা পণ্যের দাম বাড়তে পারে এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গেও বাণিজ্যিক বিরোধ তৈরি হতে পারে।

সিনেটে চূড়ান্ত অনুমোদন পেলে বিলটি প্রতিনিধি পরিষদে যাবে। প্রতিনিধি পরিষদ গ্রীষ্মকালীন ছুটিতে থাকায় সেপ্টেম্বরের আগে সেখানে বিলটি নিয়ে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা কম।

সূত্র : রয়টার্সমার্কিন সিনেট

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প ভারত চীন মার্কিন সিনেট

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ভারত ও চীনকে লক্ষ্য করে মার্কিন নিষেধাজ্ঞা বিল

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ