ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফ্লাইট বুকিংয়ে ক্রিপ্টো পেমেন্ট চালু করল এমিরেটস

ছবি : সংগৃহিত
ফলো করুন

ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে বিমানের টিকিট কেনার সুবিধা চালু করেছে দুবাইভিত্তিক আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস। নতুন ব্যবস্থায় সংযুক্ত আরব আমিরাতের যোগ্য গ্রাহকেরা এমিরেটসের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে Crypto.com Pay-এর মাধ্যমে ফ্লাইটের ভাড়া পরিশোধ করতে পারবেন।

টিকিট বুকিংয়ের সময় পেমেন্ট অপশন থেকে Crypto.com Pay নির্বাচন করতে হবে। এরপর প্রদর্শিত কিউআর কোড স্ক্যান করে নিজের ক্রিপ্টো ওয়ালেটে লেনদেন অনুমোদন করলে পেমেন্ট সম্পন্ন হবে। অর্থ পরিশোধ নিশ্চিত হওয়ার পর গ্রাহকের টিকিট ইস্যু করা হবে।

এমিরেটস জানিয়েছে, ক্রিপ্টো ডটকমের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে নিরাপত্তা ও স্থানীয় বিধিবিধান মেনে এই সেবা পরিচালিত হবে। প্রযুক্তিনির্ভর এবং ডিজিটাল মুদ্রা ব্যবহারে আগ্রহী যাত্রীদের আরও নমনীয় পেমেন্ট সুবিধা দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।

২০২৫ সালের জুলাইয়ে ক্রিপ্টো ডটকমের সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেছিল এমিরেটস। প্রায় এক বছর পর আনুষ্ঠানিকভাবে সেবাটি চালু করল বিমান সংস্থাটি।

দুবাই সরকারের ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনার সঙ্গেও এই উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ। দুবাই ক্যাশলেস স্ট্র্যাটেজির আওতায় ২০২৬ সালের মধ্যে সরকারি ও বেসরকারি খাতের মোট লেনদেনের ৯০ শতাংশ নগদবিহীন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তবে ক্রিপ্টো পেমেন্ট সুবিধাটি বর্তমানে নির্দিষ্ট বাজার ও যোগ্য গ্রাহকদের জন্য প্রযোজ্য। গ্রাহকের অবস্থান এবং সংশ্লিষ্ট বিধিবিধানের ওপর পেমেন্ট অপশনের প্রাপ্যতা নির্ভর করবে।

ট্যাগ : ডিজিটাল পেমেন্ট এমিরেটস দুবাই

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফ্লাইট বুকিংয়ে ক্রিপ্টো পেমেন্ট চালু করল এমিরেটস

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে বিমানের টিকিট কেনার সুবিধা চালু করেছে দুবাইভিত্তিক আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস। নতুন ব্যবস্থায় সংযুক্ত আরব আমিরাতের যোগ্য গ্রাহকেরা এমিরেটসের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে Crypto.com Pay-এর মাধ্যমে ফ্লাইটের ভাড়া পরিশোধ করতে পারবেন।

টিকিট বুকিংয়ের সময় পেমেন্ট অপশন থেকে Crypto.com Pay নির্বাচন করতে হবে। এরপর প্রদর্শিত কিউআর কোড স্ক্যান করে নিজের ক্রিপ্টো ওয়ালেটে লেনদেন অনুমোদন করলে পেমেন্ট সম্পন্ন হবে। অর্থ পরিশোধ নিশ্চিত হওয়ার পর গ্রাহকের টিকিট ইস্যু করা হবে।

এমিরেটস জানিয়েছে, ক্রিপ্টো ডটকমের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে নিরাপত্তা ও স্থানীয় বিধিবিধান মেনে এই সেবা পরিচালিত হবে। প্রযুক্তিনির্ভর এবং ডিজিটাল মুদ্রা ব্যবহারে আগ্রহী যাত্রীদের আরও নমনীয় পেমেন্ট সুবিধা দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।

২০২৫ সালের জুলাইয়ে ক্রিপ্টো ডটকমের সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেছিল এমিরেটস। প্রায় এক বছর পর আনুষ্ঠানিকভাবে সেবাটি চালু করল বিমান সংস্থাটি।

দুবাই সরকারের ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনার সঙ্গেও এই উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ। দুবাই ক্যাশলেস স্ট্র্যাটেজির আওতায় ২০২৬ সালের মধ্যে সরকারি ও বেসরকারি খাতের মোট লেনদেনের ৯০ শতাংশ নগদবিহীন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তবে ক্রিপ্টো পেমেন্ট সুবিধাটি বর্তমানে নির্দিষ্ট বাজার ও যোগ্য গ্রাহকদের জন্য প্রযোজ্য। গ্রাহকের অবস্থান এবং সংশ্লিষ্ট বিধিবিধানের ওপর পেমেন্ট অপশনের প্রাপ্যতা নির্ভর করবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ